হোম > সারা দেশ > ঢাকা

কাপাসিয়ায় জলমহালে পানি সংগ্রহ গিয়ে যুবক নিখোঁজ

কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের কামারগাঁও নামা বাজার এলাকায় সেলুনের জন্য পানি সংগ্রহে গিয়ে নিখোঁজ হন মাদব চন্দ্র বর্মণ (৩০) নামের এক সেলুন কর্মচারী যুবক। ১৭ মার্চ মঙ্গলবার সকাল সাড়ে আটটার দিকে ঘোরশ্বাব নামা বাজার সংলগ্ন জলমহাল ঘাটে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাদব চন্দ্র বর্মন আনুমানিক ৭-৮ বছর ধরে নামা বাজার এলাকায় একটি দোকানে সেলুনের কাজ করে আসছে। রতন চন্দ্র বর্মন-বিউটি রানী বর্মণ দম্পতির দুই সন্তানের মধ্যে মাদব চন্দ্র বর্মন সবার বড়। এদিকে মাদবের রয়েছে ৫ বছর বয়সী দুটো জমজ কন্যা সন্তান। একমাত্র সেলুনের কাজের উপার্জিত অর্থেই চলতো মাদবের সংসার।

স্থানীয় বর্মন পাড়া প্রত্যক্ষদর্শী এক মহিলা জানান, সকাল আটটার দিকে আমি গাঙ্গে আসি স্নান করার জন্য। এ সময় আমি গাঙ্গের মধ্যখানে দেখতে পাই একটি মানুষের মতো কালো বস্তু পানিতে ভাসছে আর ডুবছে। তৎক্ষণাৎ আমি চিৎকার করে আশপাশের লোকজনকে খবর দেই। এসময় স্থানীয় লোকজন গাঙের পাড়ে এসে দেখে মাদবের ব্যবহৃত জুতা, দোকানের বালতি, ঝাড়ু এবং গায়ের পরিহিত ছাই রঙের শার্ট।

এ সময় উপস্থিত স্থানীয় লোকজন নৌকা নিয়ে জাল দিয়ে মাধবের খোঁজে উদ্ধার অভিযান চালায়। এ ঘটনার খবর পেয়ে ছুটে আসে কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা।

কাপাসিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ইনচার্জ মো. মাহফুজুর রহমান জানান, এখনও পর্যন্ত স্থানীয়রা উদ্ধার অভিযান চালিয়ে মাধবের কোন সন্ধান পায়নি। ডুবুরি দল আসলেই আমরা উদ্ধার অভিযানে নেমে যাবো। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহ উদ্ধার করা যায়নি।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল