হোম > সারা দেশ > ঢাকা

বোয়ালমারীতে যৌথ অভিযানে আটক ৪ মাদক ব্যবসায়ী

উপজেলা প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর)

ফরিদপুরের বোয়ালমারীতে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে। আজ সকালে উপজেলার দক্ষিণ কামার গ্রাম এলাকা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, আজ ভোরে বোয়ালমারী পৌরসভার দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা গঞ্জর শেখের ছেলে মাহফুজুর শেখের বাড়ি থেকে পুলিশ ও সেনাবাহিনী অভিযান চালিয়ে চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এ সময় ১৪০ পিচ ইয়াবা ও ৪০০ গ্রাম গাজা জব্দ করা হয়।

আটককৃতরা হলেন দক্ষিণ কামার গ্রাম এলাকার গঞ্জর শেখের ছেলে মাহফুজুর শেখ (৪০), মৃত দাউদ শেখের ছেলে কবির শেখ (৪০), সোলাইমান শেখের ছেলে রিপন শেখ (৪৫), হাবিবুর রহমানের ছেলে তুষার মাতুব্বর (২৪)। এরা মাদক ব্যবসায়ী এবং বোয়ালমারী পৌরসভার এলাকার দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা।

ইতোমধ্যে আটককৃতদের বিরুদ্ধে মাদক আইনে থানায় মামলা করা হয়েছে (নং ৩)।

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আজ ভোরে পুলিশ ও যৌথ বাহিনী অভিযান চালিয়ে পৌরসভার কামার গ্রামের মাহফুজুর শেখের বাড়ি থেকে চার মাদক ব্যবসায়ীকে মাদকসহ আটক করে। তাদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের হয়েছে। এদিকে আজ দুপুরে আটককৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

ফুটবল খেলাকে কেন্দ্র করে পুরুষশূন্য দুই গ্রাম, মামলায় আসামি ৩৯

জামালপুরে জ্ঞানের আলো ছড়াচ্ছে ভাষাসৈনিক মতি মিয়া পাঠাগার

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি প্রবাসী নিহত

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ঝুট ব্যবসায়ীকে হত্যার অভিযোগ

নিয়ম ভেঙে জ্বালানি বিক্রি, ভিডিও করতেই সাংবাদিকদের ওপর হামলা

বিএনপির কার্যালয় ও দোকানে আ.লীগের হামলা-ভাঙচুর, আহত ২০

কুলিয়ারচরে সদ্য ইসলাম ধর্ম গ্রহণকারী যুবককে গ্রেপ্তার

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাকচাপায় নিহত ২, আহত ২

ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামবাসীর সংঘর্ষে ওসিসহ আহত ২০

মাদক মামলার আসামির স্ত্রীর সঙ্গে পরকীয়ার অভিযোগ, এএসআইকে গণপিটুনি