হোম > সারা দেশ > ঢাকা

মানবপাচার চক্রের মূলহোতা লাল্টুকে গ্রেপ্তার

জেলা প্রতি‌নি‌ধি, মাদারীপুর

অবৈধপথে ইউরোপ ও আমেরিকায়সহ বিভিন্ন দেশে মানবপাচার চক্রের মূলহোতা মো. লাল্টু মন্ডল (৩৮)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার গভীর রাতে মাদারীপুর ডাসার থানার পুলিশ অভিযান চালিয়ে ওই আসামির নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার লাল্টু মন্ডল কুষ্টিয়া জেলার উজান দক্ষিন পাড়া গ্রামের আকিবার মন্ডলের ছেলে।

মানবপাচার চক্রের মূলহোতা মো. লাল্টু মন্ডলের বিরুদ্ধে মামলা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম। এদিকে খবর পেয়ে গ্রেপ্তার আসামি লাল্টু মন্ডলের ফাঁসির দাবিতে থানা ভবনের সামনে এক মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী পরিবারগুলো।

মামলা ও পুলিশ সূত্রে জানা গেছে, মানব পাচারকারী চক্রের মূলহোতা মো. লাল্টু মন্ডল ও তার ভাই মিন্টু মন্ডলসহ বেশ কয়েকজন যুবক মিলে লিবিয়া দিয়ে ইতালী, ইউরোপ, আমেরিকাসহ বিভিন্ন দেশে লোক পাঠানোর কথা বলে ডাসার উপজেলার বালিগ্রাম এলাকার বাঘরিয়া গ্রামের রুহুল আমিন চৌকিদার, ইয়ামিন সরদার, তারিব সরদার, বেল্লাল সরদার, সজিব সরদার, রাহাত ও ইব্রাহীমসহ প্রায় ৮ থে‌কে ১০টি অসহায় পরিবারের কাছ থেকে নগদ কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে যায়। ওই চক্রের সদস্য এবং চক্রের মূলহোতা মিল্টু মন্ডলের নেতৃত্বে ওই যুবকদের লিবিয়া নিয়ে বন্দী করে তাদের নির্যাতন চালিয়ে পরিবারের কাছে টাকা দাবি করে আসছে। পরে ওই নির্যাতনের শিকার সকল ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে রুহুল আমিন চৌকিদার মা রিনা বেগম লাল্টু মন্ডলসহ বেশ কয়েকজনকে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে ডাসার থানা পুলিশ অভিযান চালিয়ে ওই লাল্টু মন্ডলকে তার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করে। খবর পেয়ে গ্রেপ্তার আসামি লাল্টু মন্ডলের ফাঁসির দাবিতে থানা ভবনের সামনে এক মানববন্ধন কর্মসুচি পালন করেছেন ভূক্তভোগী পরিবার।

মামলার বাদী রিনা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার ছেলেসহ ৮ থেকে ১০টি অসহায় পরিবারের কাছ থেকে কোটি-কোটি টাকা হাতিয়ে নিয়ে গেছে মাফিয়া মিলটু মন্ডল ও তার ভাই লাল্টু মন্ডল। বর্তমানে মিল্টু মন্ডলের নেতৃত্বে ওই যুবকদের লিবিয়া নিয়ে বন্দী করে নির্যাতন চালিয়ে আসছে। আমাদের কাছে আরো টাকা দাবি করে আসছে। তাই আমি মাফিয়াদের নামে মামলা করেছি। আমরা তাদের ফাঁসি চাই।

এ ব্যাপারে ডাসার থানার ওসি শেখ মো. এহতেশামুল ইসলাম বলেন, মানবপাচার মামলার একজন আসামিকে কুষ্টিয়া থেকে গ্রেপ্তার করা হয়েছে এবং বাকি আসামিদের গ্রেপ্তারের জোর চেষ্টা চলছে।

কালুখালীতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা ১৪৩৩ বর্ষবরণ

মির্জাপুরে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু, ভর্তি ২০

ফ্রিল্যান্সিংয়ের জন্য প্রকল্প নেওয়ার কাজ চালিয়ে যাচ্ছি : প্রযুক্তি মন্ত্রী

টাঙ্গাইলে প্রধানমন্ত্রীর সফর একটি ঐতিহাসিক মুহূর্ত: কৃষিমন্ত্রী

কিশোরগঞ্জে শিল্প ও বাণিজ্য মেলার উদ্বোধন

বিআরটি প্রকল্পের ভোগান্তি নিরসনে মহাসড়ক অবরোধ

ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, কোটি টাকার স্বর্ণালংকার লুট

জমি নিয়ে বিরোধের জের, সালিশ বৈঠকে সৎমাকে পিটিয়ে জখম

ধর্ম অবমাননার মামলায় জামিনে মুক্ত বাউলশিল্পী আবুল সরকার

কুলিয়ারচরে পুকুরে বিষ ঢেলে মাছ নিধনের অভিযোগ