হোম > সারা দেশ > ঢাকা

মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল তিন বন্ধুর

উপজেলা প্রতিনিধি, টংগিবাড়ী (মুন্সীগঞ্জ)

ছবি: সংগৃহীত

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে একসঙ্গে তিন বন্ধুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার উপজেলার যসলং ইউনিয়নের দরজারপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিকেলে তিন বন্ধু একটি মোটরসাইকেলে করে টংগিবাড়ী উপজেলার দিঘীরপাড় এলাকায় ঘুরতে যান। সেখান থেকে ফেরার পথে দরজারপাড় সড়কে পৌঁছালে মোটরসাইকেলটি অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা একটি কাঁঠালগাছে সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা তিনজনই ছিটকে পড়ে গুরুতর আহত হন।

ঘটনাস্থলেই সাকিব খান (২৭) ও মো. সানিয়াত শেখ (২৯) মারা যান। অপরজন মো. তুরজয় মাঝি (২৮) গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে মুন্সীগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

নিহত সাকিব খান টংগিবাড়ী উপজেলার বেলুয়া গ্রামের শাহ আলম খানের ছেলে, মো. সানিয়াত শেখ পুরাপাড়া গ্রামের মো. আসলাম শেখের ছেলে এবং মো. তুরজয় মাঝি মাঝিবাড়ী এলাকার বাদল মাঝির ছেলে। তিনজনই পরস্পরের ঘনিষ্ঠ বন্ধু এবং একই উপজেলার বাসিন্দা।

নিহত সানিয়াতের বন্ধু পারভেজ জানান, সানিয়াত সদ্য বিবাহিত ছিলেন এবং তার কোনো সন্তান নেই।

এ বিষয়ে টংগিবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মনিরুল হক ডাবলু বলেন, একই মোটরসাইকেলে তিনজন আরোহী থাকা এবং অতিরিক্ত গতির কারণেই দুর্ঘটনাটি ঘটে। নিহতদের লাশ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

ফরিদপুর-২: নির্বাচনি ইশতেহার ঘোষণা শামা ওবায়েদের

ভোটাররা নির্ভয়ে ভোট দিতে পারবেন, আড়াইহাজারে প্রস্তুতি দেখে ডিসি

দেশে শাসক পরিবর্তন হলেও শোষণের ধরণ পরিবর্তন হয়নি

বিএনপির প্রার্থীকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দুলাল

সাভারে যুবদল নেতাসহ ৩ জন গ্রেপ্তার

শরীয়তপুরে সেনা অভিযান, আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার ২

কাল বোয়ালমারী যাচ্ছেন জামায়াত আমির

পুলিশের দুই কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতের অভিযোগ মনির কাসেমীর

সন্ত্রাসী-চাঁদাবাজদের স্থান বিএনপিতে হবে না

শিবচরে আ.লীগকে পুনর্বাসনের বিরুদ্ধে বিক্ষোভ