হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে নসিমন-সিএনজি সংঘর্ষে বৃদ্ধ নিহত, আহত ২

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

ছবি: আমার দেশ

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় নসিমন ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক বৃদ্ধ নিহত এবং দুজন আহত হয়েছেন।

শুক্রবার (২৪ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে বিশনন্দী ফেরিঘাট-আড়াইহাজার সড়কের তালতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৬৫ বছর। তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। আহত দুজনসহ মোট তিনজন সিএনজির যাত্রী ছিলেন বলে জানা গেছে।

স্থানীয়রা জানান, যাত্রী নিয়ে সিএনজিটি বিশনন্দী ফেরিঘাটের দিকে যাচ্ছিল। একই সময়ে বিপরীত দিক থেকে আসা একটি নসিমন আড়াইহাজারের দিকে যাচ্ছিল। এ সময় নসিমনটি বেপরোয়াভাবে এসে সিএনজিকে ধাক্কা দিলে সেটি উল্টে রাস্তার পাশে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজন নিহত এবং দুজন আহত হন।

দুর্ঘটনার পরপরই নসিমনের চালক গাড়ি নিয়ে পালিয়ে যান। স্থানীয়রা আহতদের উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলাউদ্দিন বলেন, ‘খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রমে সহায়তা করে। নিহত ও আহতদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। নসিমনচালককে শনাক্ত ও গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫

বিয়ের দিনে মোটরসাইকেল দুর্ঘটনায় বরের মৃত্যু