হোম > সারা দেশ > ঢাকা

জামায়াত নেতার মাছের খামারে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন

উপজেলা প্রতিনিধি, ভাঙ্গা (ফরিদপুর)

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলায় জামায়াত নেতা আনোয়ার মাতুব্বরের মাছের খামারে বিষ দিয়ে অর্ধকোটি টাকার মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটে।

জানা গেছে , ইউনিয়ন জামায়াতের সদস্য আনোয়ার মাতুব্বর তিন বিঘা জমির ওপর একটি মাছের খামার করেছেন। খামারটিতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছ চাষ করে আসছিলেন।

ওই দিন ফজরের নামাজ শেষে খামারে গিয়ে দেখেন পানিতে শত শত মরা মাছ ভেসে উঠেছে। এ দৃশ্য দেখে তিনি চিৎকার করে কান্নায় ভেঙে পড়েন।

ইউনিয়ন জামায়াতের সভাপতি দেলোয়ার হোসেন জানিয়েছেন, রাতের আধারে দুর্বৃত্তরা শত্রুতা করে বিষ দিয়ে মাছ নিধন করেছে। এটি অত্যন্ত দুঃখজনক। অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

আনোয়ার মাতুব্বর বলেন, ‘কারো সাথে আমার কোনো বিরোধ ছিল না। কিন্তু কে বা কারা শত্রুতা করলেন জানা নেই। এ ঘটনায় প্রায় অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে তিনি অভিযোগ করেন।

এমই

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের

মাদক কোরআনেও হারাম, বিএনপির নেতাকর্মীদের জন্যও হারাম

অটোরিকশা প্রাইভেটকার সংঘর্ষে শিশুর মৃত্যু, আহত ৫