হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে পুলিশের অভিযানে ৫০ কেজি গাঁজা উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অভিযান চালিয়ে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে গেছেন অভিযুক্ত মাদক কারবারি।

বৃহস্পতিবার রাত পৌনে ৯টার দিকে গোপালদী পৌরসভার উলুকান্দা পূর্বপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। পলাতক ব্যক্তির নাম রিপন ওরফে বাকেট। তিনি উপজেলার চৈতন্য উত্তরপাড়া এলাকার আষ্টব আলীর ছেলে।

গোপালদী তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোখলেছুর রহমান জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে তদন্ত কেন্দ্রের একটি দল জানতে পারে, উলুকান্দি পূর্বপাড়ায় মনিরের মিষ্টির কারখানার পাশে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে এক ব্যক্তি অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালানো হলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই ব্যক্তি দৌড়ে পালিয়ে যান। ঘটনাস্থলে পড়ে থাকা দুটি বস্তা তল্লাশি করে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পলাতক রিপন ওরফে বাকেটকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

তি‌নি আরো জানান, উদ্ধার হওয়া গাঁজা জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

স্থানীয় কয়েকজন বাসিন্দা বলেন, ওই ব্যক্তি গাঁজাভর্তি বস্তা নিয়ে একটি গাড়ির অপেক্ষায় ছিলেন। এ সময় পুলিশের গাড়ি আসতে দেখে তিনি বস্তা ফেলে পালিয়ে যান।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল