হোম > সারা দেশ > ঢাকা

সিংগাইরে হারুনার রশিদ খান মুন্নুর মৃত্যুবার্ষিকী পালিত

উপজেলা প্রতিনিধি, সিংগাইর (মানিকগঞ্জ)

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে সাবেক মন্ত্রী, বর্ষিয়ান রাজনীতিবিদ, শিক্ষানুরাগী হারুনার রশিদ খান মুন্নুর ৮ম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে।

শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় পৌর এলাকার পূবালী ব্যাংকের নিচতলায় বিএনপির কার্যালয়ে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সিংগাইর পৌর বিএনপির সভাপতি এ্যাড. খোরশেদ আলম ভূঁইয়া জয়ের সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক দেওয়ান মাহবুবুর রহমান মিঠু, যুগ্ম সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আউয়াল শরীফ খোকন, বিএনপি নেতা মহসিনুর রহমান, আতাউর রহমান, বিএনপির অংগসংগঠনের নেতাকর্মী ও জনসাধারন প্রমুখ।

উল্লেখ্য, ২০১৭ সালের ১ আগষ্ট হারুনার রশিদ খান মুন্নু ইন্তেকাল করেন । হারুনার রশিদ খান মুন্নু মানিকগঞ্জ জেলা বিএনপির আহবায়ক ও বিএনপির নির্বাহী কমিটির সদস্য আফরোজা খানম রিতা ও দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদকের সহ-ধর্মনী ফিরোজা খানমের পিতা।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর