হোম > সারা দেশ > ঢাকা

গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে লাশ হলেন যুবক

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুরে গরু চুরি করতে গিয়ে গণপিটুনিতে মনির মোল্লা ওরফে আবুল মোল্লা নামে এক যুবক নিহত হয়েছেন।

শুক্রবার গভীর রাতে উপজেলার বাইমাইল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মনির পাবনার সুজানগর উপজেলার রায়পুর মাছপাড়া গ্রামের খবির উদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানায়, উপজেলার গোড়াই ইউনিয়নের বাইমাইল গ্রামের দেওয়ান সাহাবুদ্দিনের গোয়াল ঘরের টিন কাটতে থাকেন চোর চক্রের চার-পাঁচ সদস্য। এ সময় টের পেয়ে আশপাশের লোকজনকে খবর দেন তিনি। পরে এলাকাবাসীর ধাওয়া খেয়ে চারজন পালিয়ে যান। তবে পালাতে গিয়ে ক্ষেতের আইলে আটকে গেলে গ্রামবাসীর গণপিটুনিতে মনির মারা যান।

মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন জানান, লাশ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের বিরুদ্ধে অস্ত্র-চুরি, ছিনতাই, ডাকাতিসহ ১৪টি মামলা রয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর