হোম > সারা দেশ > ঢাকা

সখীপুরে ধর্ষককে গ্রেপ্তার-বিচার দাবিতে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের সখীপুরে এক ধর্ষককে গ্রেপ্তার ও বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল পাঁচটায় উপজেলার মহানন্দপুর বাজারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বাজার বণিক সমিতির সভাপতি ওসমান গনির সভাপতিত্বে বক্তব্য রাখেন সখীপুর বাজার বনিক সমিতির সহ-সভাপতি মো. জাহাঙ্গীর আলম, সাবেক ইউপি সদস্য হাফিজ উদ্দিন, বাজার মসজিদের ইমাম ফজলুল হক ও খাইরুল হাসান প্রমুখ।

জানা যায়, গত ২৩ মার্চ সখীপুর উপজেলার মহানন্দপুর বাজারে মাহমুদা মডেল মেডিকেল হলের মালিক মনজুরুল বারী মজনু এক গৃহবধূকে চেতনানাশক ওষুধ খাইয়ে ধর্ষণ করে। এ ঘটনায় ওই নারী বাদী হয়ে ২৪ মার্চ সখীপুর থানায় মামলা দায়ের করেন। দুই সপ্তাহ পেরিয়ে গেলেও ধর্ষককে গ্রেফতার না করায় মহানন্দপুর এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে।

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর