হোম > সারা দেশ > ঢাকা

পাওনা টাকা দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যুবককে হত্যার অভিযোগ

উপজেলা প্রতিনিধি, শিবচর (মাদারীপুর)

মাদারীপুর জেলার শিবচরে কামরুল চোকদার (২২) নামে এক যুবককে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। পাওনা টাকা দেওয়ার কথা বলে বাড়ি থেকে ডেকে নিয়ে গলাকেটে খুন করা হয়েছে বলে অভিযোগ নিহতের স্বজনদের।

বৃহস্পতিবার শিবচর উপজেলার কাদিরপুর ইউনিয়নের প্রেমতলা ব্রিজ এলাকার রাস্তার পাশে গর্তের ভিতর থেকে তার গলাকাটা লাশ উদ্ধার করে পুলিশ।

নিহতের বাবা দাদন চোকদার বলেন, পাওনা টাকা চাওয়ার কারণেই আমার ছেলেকে পরিকল্পিতভাবে ওরা হত্যা করল। বুধবার রাত ১০টার দিকে সিয়াম সরদার নামের এক ছেলেকে দিয়ে ডেকে আমার ছেলেকে বাড়ি থেকে নিয়ে আসে মেহেদী আকন। এরপর তারা পূর্বপরিকল্পনা অনুযায়ী গলাকেটে হত্যা করছে। আমার ছেলে কামরুল চোকদার কয়েকদিন আগে ওর বন্ধুর কাছ থেকে আমার চিকিৎসার জন্য হাওলাদ বাবদ ৮০০০০ হাজার টাকা ধার করেন। যে টাকা মেহেদির ব্যাংক অ্যাকাউন্টে আসে কিন্তু টাকা ব্যাংকে আসার পর মেহেদী টাকা দিতে অস্বীকার করে। এ টাকা চাওয়ার কারণেই মেহেদী আকন পূর্ব পরিকল্পিতভাবে আমার ছেলেকে বাড়ি থেকে ডেকে এনে হত্যা করেছে। আমি হত্যার বিচার চাই, আমি মেহেদী আকনের ফাঁসি চাই

কাদিরপুর ইউনিয়নের ২নং ইউপি সদস্য সুরুজ ফকির বলেন, সামান্য কিছু টাকার জন্য এভাবে কেউ কাউকে হত্যা করতে পারে না। আমি এ হত্যার বিচার চাই।

শিবচর থানার ওসি রতন শেখ বলেন, নিহতের পরিবারের দাবি যে তার ছেলেকে পাওনা টাকা চাওয়ার জন্য হত্যা করেছে। তদন্তের পরে জানা যাবে এ হত্যাকাণ্ডের কারণ।

চাঁদা না পেয়ে অন্তঃসত্ত্বা নারীকে নির্যাতন, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

অপহরণ চেষ্টার অভিযোগে ৪ ডিবি পুলিশ গ্রেপ্তার, গণপিটুনির পর মামলা

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ