হোম > সারা দেশ > ঢাকা

মির্জাপুরে ছাত্রলীগ-কৃষকলীগ নেতা গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা ছাত্রলীগের সদস্য সীমান্ত সিকদার (২১) ও ফতেপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি কালাম (৪০)কে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। 

সোমবার রাতে মির্জাপুর পৌরসদরের পুষ্টকামুরী ও উপজেলার থলপাড়া এলাকা থেকে তাদের দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ছাত্রলীগ নেতা সীমান্ত সিকদার মির্জাপুর পৌরসদরের পুষ্টকামুরী গ্রামের আব্দুল আলীম সঠিক সিকদারের ছেলে ও কালাম ফতেপুর ইউনিয়নের থলপাড়া গ্রামের লাল মিয়ার ছেলে।

পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গোড়াই হাইওয়ে থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ সময় পুলিশের গুলিতে গোপালপুর উপজেলার কলেজছাত্র ইমন নিহত হয়।

এ ঘটনায় ইমনের বড় ভাই সুমন বাদী হয়ে সাবেক মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক, সাবেক প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু ও সাবেক ৭ সংসদ সদস্যসহ ১৫৭ জনের নাম উল্লেখ করে ৪০০-৫০০ জনকে অজ্ঞাত আসামী করে মির্জাপুর থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ হত্যা মামলায় ১৫৬ নম্বর এজাহারভুক্ত আসামি সীমান্ত সিকদার। অপরদিকে পুলিশের বিশেষ অভিযানে কৃষক লীগ নেতা কালামকে গ্রেপ্তার করা হয়।

মির্জাপুর থানার ওসি মুহাম্মদ রাশেদুল ইসলাম জানান, ইমন হত্যা মামলায় এজাহারভুক্ত আসামী সীমান্ত সিকদারকে গ্রেপ্তারের পর আদালতে পাঠিয়ে ৭ দিনের রিমান্ড আবেদন চাওয়া হয়েছে।

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই