হোম > সারা দেশ > ঢাকা

নারায়ণগঞ্জে আওয়ামী লীগ নেতাসহ গ্রেপ্তার ১৯

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

নারায়ণগঞ্জে ‘অপারেশন ডেভিল হান্ট’ ও পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ নেতাসহ ১৯ জন গ্রেপ্তার হয়েছে।

রোববার রাতে জেলার বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে পুলিশ এদের গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যাসহ একাধিক মামলার আসামি।

অভিযানে ফতুল্লা থানা যুবলীগের দপ্তর সম্পাদক ইদ্রিস আলী, রূপগঞ্জ উপজেলা তারাব পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হাসিবুর রহমান শান্ত, সোনারগাঁ উপজেলার সাদীপুর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মামুন ভুইয়া, আওয়ামী লীগ নেতাসহ বিভিন্ন মামলায় মোট ১৯ জনকে গ্রেপ্তার করা হয়।

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক রেহানুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইদ্রিস আলীকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে একাধিক মামলা রয়েছে।

আড়াইহাজার থানা পুলিশ মো. হারুন অর রশিদ (৪৪), জুয়েল রানা (৩৬), আবু মুছা (৩৮), লিটন (৩২), মাহাবুব হাসান (৩৮), কামাল উদ্দিন (৫০), রাসেল (২৪), খাইরুদ্দিন ইমন (২৪), রিফাত হাসান (২০), হোসাইন গাজী (২১), সোহাগ (২২), মোসাদ্দেক হোসেন (২৪) ও আলামিনকে (৪০) গ্রেপ্তার করেছে।

ফরিদপুরের নগরকান্দায় বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষে নিহত ৫

অভিযানে গিয়ে আ.লীগ নেতাকর্মীদের হামলার শিকার পুলিশ, গ্রেপ্তার ৪

নরসিংদীতে নিজ প্রতিষ্ঠানের ভেতরে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

রামিসার হত্যাকাণ্ড গোটা জাতিকে স্তব্ধ করেছে: জামায়াত এমপি নীলু

শিক্ষানুরাগী হুমায়ুন কবীর শিকদারের ৩১তম মৃত্যুবার্ষিকী

রামিসাকে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে ধামরাইয়ে বিক্ষোভ

অষ্টগ্রামে বজ্রপাতে কৃষকের মৃত্যু

চেতনানাশক বিষাক্ত হালুয়াসহ আন্তঃজেলা অজ্ঞানপার্টির ৩ সদস্য গ্রেপ্তার

চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে মানিকগঞ্জে ড্যাবের মানববন্ধন

চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে শিশুর মৃত্যু