হোম > সারা দেশ > ঢাকা

এপ্রিলের শেষ সপ্তাহে ঢাকা-গোপালগঞ্জ ট্রেন চলাচল শুরু

এমপি ডা. কেএম বাবর

জেলা প্রতিনিধি, গোপালগঞ্জ

গোপালগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. কেএম বাবর জানিয়েছেন, চলতি এপ্রিল মাসের শেষ সপ্তাহে ঢাকা থেকে গোপালগঞ্জ এবং গোপালগঞ্জ থেকে ঢাকা রুটে ট্রেন চলাচল শুরু হবে। পাশাপাশি পহেলা বৈশাখ থেকে ঢাকা-বেনাপোলগামী ট্রেন মুকসুদপুর স্টেশনে যাত্রাবিরতি দেবে।

শনিবার দুপুরে গোপালগঞ্জ সদর উপজেলার চেয়ারম্যানদের আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. বাবর বলেন, ট্রেন চালু হলে গোপালগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। এতে স্বল্প খরচে ও কম সময়ে জেলার মানুষ ঢাকা, বেনাপোল এবং রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে যাতায়াত করতে পারবেন। একই সঙ্গে জেলার অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।

তিনি বিগত সরকারের সমালোচনা করে বলেন, দীর্ঘ ১৭ বছর ক্ষমতায় থাকলেও গোপালগঞ্জে কাঙ্ক্ষিত উন্নয়ন হয়নি। তিনি প্রশ্ন তুলে বলেন, গোপালগঞ্জ থেকে রাজশাহী ট্রেন চালু করা হলেও কেন ঢাকা রুটে ট্রেন চালু করা হয়নি এবং কেন একটি ইপিজেড স্থাপন করা হয়নি, যাতে স্থানীয় মানুষের কর্মসংস্থান সৃষ্টি হতো।

গোপালগঞ্জ পৌরসভার পানির সংকটের বিষয় উল্লেখ করে তিনি বলেন, বিশুদ্ধ পানির জন্য এখনো মানুষের ভোগান্তি রয়েছে। পর্যাপ্ত পানি সরবরাহ এবং নতুন সংযোগ দেওয়ার ক্ষেত্রেও সমস্যা বিদ্যমান।

তিনি আরও বলেন, গোপালগঞ্জের তিন সংসদ সদস্য একসঙ্গে জেলার উন্নয়নে কাজ করছেন এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ চালিয়ে যাচ্ছেন।

চেয়ারম্যানদের উদ্দেশ্যে এমপি বাবর বলেন, সমাজের দরিদ্র ও মেহনতি মানুষের পাশে দাঁড়াতে হবে এবং মাদক, চুরি ও সন্ত্রাসের বিরুদ্ধে অবস্থান নিতে হবে। সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, জনকল্যাণে আসে না এমন প্রকল্প গ্রহণ না করে জনগণের উপকারে আসে এমন কার্যক্রম গ্রহণ করতে হবে।

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কৌশিক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা ভূমি কর্মকর্তা বাবলী শবনাম, সদর থানার ওসি আনিচুর রহমানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ।

অনুষ্ঠানে গোপালগঞ্জ সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জেলা ও উপজেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল, যুবদল, ছাত্রদলের নেতাকর্মী এবং সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ভেজাল গুড়ের কারখানায় অভিযান, ১৫ মন গুড় ধ্বংস ও ৫০ হাজার টাকা জরিমানা

ফেরিতে ওঠার সময় নদীতে ট্রাক, চাপা পড়ে যুবকের মৃত্যু

টঙ্গীতে মাস্কোর ড্রেন পরিষ্কার কার্যক্রম শুরু

গাড়িচাপায় পড়ে আছে মাদরাসাছাত্রের লাশ, ১৯ ঘণ্টায়ও মেলেনি পরিচয়

ফরিদপুরে সংঘর্ষের জেরে দুই মাস বন্ধ শতাধিক দোকান

শিবচরে কৃষকদের মধ্যে ১২ হাজার লিটার তেল বিতরণ

ঘুমন্ত মায়ের ওপর নেশাগ্রস্ত ছেলের আক্রমণ

মুন্সীগঞ্জে গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ৫

কাপাসিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই

পদ্মায় অভিযান, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ