হোম > সারা দেশ > ঢাকা

প্রধানমন্ত্রীর নির্দেশে ফতুল্লায় ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে জেলা বিএনপি

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় জমি সংক্রান্ত বিরোধের জেরে স্থানীয় বিএনপির কথিত এক নেতার নেতৃত্বে বাড়িতে হামলা ও লুটপাটের ঘটনা ঘটে। হামলাকারীরা প্রকাশ্যে দেশীয় অস্ত্র ও হামার দিয়ে বসত বাড়ি ভেঙ্গে গুড়িয়ে দিয়েছিল। এ গজটনা সারা দেশে সমালোচনার ঝড় উঠে।

অবশেষে ভুক্তভোগী সেই পরিবারের পাশে দাঁড়িয়েছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি। আজ সোমবার বিকেলে প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদের নেতৃত্বে ভুক্তভোগীর বাড়িতে যান।

এ সময় উপস্থিত ছিলেন ফতুল্লা থানা বিএনপির সভাপতি শহিদুল ইসলাম টিটু, সাধারণ সম্পাদক আব্দুল বারী ভূঁইয়া, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সভাপতি মাহমুদুর রহমান আলমগীর প্রমুখ।

এ সময় জেলা বিএনপির নেতৃবৃন্দ ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেন এবং ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেন। পরে জেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ জানান, বসত ঘর সংস্কারের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশে এক লাখ টাকা বরাদ্ধ দেয়া হয়েছে, যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে তাদের হাতে দেয়া হবে।

হামলাকারীরা বিএনপির কেউ নয় উল্লেখ করে তিনি জানান, হামলাকারী ও ক্ষতিগ্রস্তরা আপন চাচাতো ভাই। জমি নিয়ে বিরোধের জেরে এ হামলা হয়েছে। যারা হামলা করেছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তারা বিএনপির কেউ নয়। আমরা মানবিক কারণে প্রধানমন্ত্রীর নির্দেশে এখানে এসেছি। হামলাকারীরা কেউ ছাড় পাবে না। তাদের আইনের আওতায় আনা হবে। প্রশাসনকে এ ব্যাপারে ব্যবস্থা নেয়ার জন্য আমরা অনুরোধ করেছি। প্রশাসনও তাদের গ্রেপ্তারে তৎপর রয়েছে।

উল্লেখ্য, ঈদের আগের দিন (২০ মার্চ) সকালে ফতুল্লার শিবু মার্কেট এলাকায় হামলা করে সন্ত্রাসীরা। এ ঘটনায় পরদিন শনিবার (২১ মার্চ) ভুক্তভোগী পরিবার থানায় মামলা করেছে।

মামলার বাদী রোজিনা জানান, দীর্ঘদিন ধরে স্থানীয় একটি পক্ষের সঙ্গে তাদের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এ নিয়ে আদালতেও একটি মামলা বিচারাধীন রয়েছে।

অভিযোগে বলা হয়, গত ২০ মার্চ সকাল সাড়ে ৭টার দিকে প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র নিয়ে তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তারা ঘরে ঢুকে ভাঙচুর করে এবং পরিবারের সদস্যদের ওপর হামলা চালায়।

হামলায় রোজিনা, তার স্বামী আমিন, ভাই ফারুকসহ পরিবারের একাধিক সদস্য আহত হন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। আহতদের মধ্যে কয়েকজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ভুক্তভোগীদের দাবি, হামলাকারীরা তাদের কাছে বিপুল অঙ্কের টাকা দাবি করে এবং টাকা না দিলে বাড়িঘর দখলসহ আরও ক্ষতির হুমকি দেয়। হামলার সময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও নগদ অর্থ লুটের অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী পরিবার ফতুল্লা মডেল থানায় লিখিত অভিযোগ দায়ের করে। গত শনিবার এটি মামলা হিসেবে রেকর্ড হয়। মামলায় সাতজনকে এজাহারভুক্ত করে ৩০ থেকে ৪০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

ফতুল্লা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, মামলাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে কাজ করছে পুলিশ।

কালকিনিতে ঢাবির অপরাজেয়ের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

গুরুত্বপূর্ণ জায়গায় বিনামূল্যে ওয়াইফাই দেওয়া হয়েছে: আইসিটি মন্ত্রী

নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ককটেল বিস্ফোরণ

প্রান্তিক জনগোষ্ঠীর উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়

মিঠামইনে আধিপত্য বিস্তার নিয়ে আ.লীগ-বিএনপির সংঘর্ষ, আহত ৩০

ঈদের ছুটিতে দর্শনার্থীদের ঢল, পদ্মাপাড়ে বেড়িবাঁধ এখন বিনোদনকেন্দ্র

নিখোঁজের ১০ দিন পর ধানক্ষেতে মিললো অর্ধগলিত লাশ

ঈদের ছুটিতে গাজীপুর সাফারি পার্কে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

মানিকগঞ্জে গভীর রাতে পোশাক কারখানায় দুর্ধর্ষ ডাকাতি

রোগীরা শান্ত হলে তবেই আমি ক্ষান্ত হবো: স্বাস্থ্যমন্ত্রী