হোম > সারা দেশ > ঢাকা

বুড়িগঙ্গায় লঞ্চের ধাক্কায় ডুবে গেল বাল্কহেড, দুই শ্রমিক নিখোঁজ

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় বুড়িগঙ্গা নদীতে ঢাকাগামী সুন্দরবন-১৬ লঞ্চের ধাক্কায় নোঙ্গর করা কাশফা স্নেহা নামের একটি মাটি বোঝাই বাল্কহেড ডুবে গেছে। এ ঘটনায় বাল্কহেডটির কেবিনে ঘুমিয়ে থাকা দুই শ্রমিক নিখোঁজ রয়েছেন। তবে সুকানি সহ অন্য শ্রমিকরা সাঁতরে তীরে উঠে এসেছেন। শুক্রবার সকাল সাতটার দিকে বুড়িগঙ্গা নদীতে ফতুল্লার ধর্মগঞ্জস্থ আফসার ফিলিং স্টেশনের সামনের ঘাটে এই দুর্ঘটনা ঘটে।

নিখোঁজ শ্রমিকরা হলেন- পটুয়াখালীর জহিরুল ইসলাম শাকিল (২৫) ও ঝালকাঠির হাসান (২০)।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মাটি বোঝাই কাশফা স্নেহা বাল্কহেডটি ঘাটে নোঙর করা ছিল। সকাল সাতটার দিকে বরিশাল থেকে ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-১৬ বাল্কহেডটির পেছনের দিকে (কেবিন সাইটে) আঘাত করে। ধাক্কার তীব্রতায় বাল্কহেডটি দুমড়ে-মুচড়ে দ্রুত তলিয়ে যেতে শুরু করে। এ সময় বাল্কহেডের ওপরে থাকা তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হন, তবে কেবিনে ঘুমিয়ে থাকা দুজন শ্রমিকের খোঁজ পাওয়া যায়নি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান জানান, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা ঘটে থাকতে পারে। সুন্দরবন-১৬ নামের যাত্রীবাহী লঞ্চটি নদীর তীরে নোঙ্গর করা মাটি ভর্তি বাল্কহেডকে পেছন থেকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। বাল্কহেডের শ্রমিকদের দাবি অনুযায়ী, এই ঘটনায় দুজন শ্রমিক এখনো নিখোঁজ রয়েছেন। পুলিশ নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের