হোম > সারা দেশ > ঢাকা

মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নদীতে ঝাপ, নিখোঁজ ব্যক্তির লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে দুই গ্রুপের সংঘর্ষের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপ দেওয়া ব্যক্তি আলমগীর দালালের (৪৬) লাশ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। শনিবার সকাল ৭টার দিকে নদীতে হঠাৎ লাশ ভেসে ওঠে। মৃত আলমগীর দালাল চরডুমুরিয়া গ্রামের মো. নান্নু মিয়ার ছেলে।

মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম (পিএফএম) জানান, গত ২৬ নভেম্বর সকালে সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নের চৈতারচর গ্রামে মেঘনার শাখা নদী সাঁতরে তীরে ওঠার সময় মো. আলমগীর হোসেন (৪৬) নিখোঁজ হন। নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারে ২৬ ও ২৭ নভেম্বর দুই দিন ধরে নদীতে ডুবুরি দলের অভিযান পরিচালিত হয়। আজ সকাল ৭টার দিকে ডুবুরি দলের সদস্যরা উদ্ধার অভিযানের প্রস্তুতি নেওয়ার সময় স্থানীয় লোকজন নদীতে লাশ ভেসে ওঠার খবর জানান। পরবর্তীতে মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘটনাস্থলে গিয়ে মেঘনার শাখা নদী থেকে লাশ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করে।

কালিয়াকৈর শিল্পাঞ্চলে স্বস্তি, কর্মস্থলে ফিরলেন শ্রমিকেরা

গোসাইরহাটে সংস্কারের সাত দিনেই সড়কে ধস ও ফাটল

বিএনপির একাধিক ও জামায়াতের একক প্রার্থী মাঠে সক্রিয়

ফরিদপুর থানা-পুলিশের ব্যারাক লক্ষ্য করে ককটেল নিক্ষেপ

বাইরে বসেও বাংলাদেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে ফ্যাসিস্টরা: হুইপ অপু

মাদারীপুরে বিএনপি-আ.লীগ সংঘর্ষ, হাতবোমা ও ককটেল বিস্ফোরণ

ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, অস্ত্র ও ককটেলসহ গ্রেপ্তার ৫

হাসিনা পালিয়ে গিয়েও দেশের মানুষকে শান্তিতে থাকতে দিতে চান না: রিজভী

মানিকগঞ্জে বিএনপির পার্টি অফিসে আগুন

টুঙ্গিপাড়ায় বিজিবির ওপর হামলার ঘটনায় মামলা, আসামি ৫ হাজার