হোম > সারা দেশ > ঢাকা

দলে অনুপ্রবেশ ঠেকাতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে

মানিকগঞ্জে আফরোজা খানম রিতা

মানিকগঞ্জ প্রতিনিধি

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রিতা শিক্ষার্থীদের উদ্দেশে বলেছেন, শিক্ষা কেবল বইয়ের পাতা মুখস্থ করার নাম নয়, শিক্ষা হলো চরিত্র গঠন, শৃঙ্খলা, সততা ও মানবিকতার চর্চা। জীবনে সফল হতে হলে অধ্যবসায়, নিয়মানুবর্তিতা ও নৈতিকতা অপরিহার্য।

গতকাল রোববার বিকেলে সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয় প্রাঙ্গণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, দলে যেন কোনো অনুপ্রবেশ না ঘটে। যে কোনো মূল্যে অনুপ্রবেশ ঠেকাতে হবে। আমাদের মধ্যে যেন কোনো বিভেদ তৈরি না হয়। সারা দেশে বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে।

বিএনপির জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে দেশে নানা ষড়যন্ত্র হচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি আরো বলেন, মানুষের মাঝে আস্থা ফেরাতে হবে। মানুষকে বোঝোতে হবে এটা শহীদ জিয়ার দল আমাদের সবাইকে তার আদর্শ মেনে কাজ করতে হবে।

নবগ্রাম ইউনিয়ন উচ্চবিদ্যালয়ের সভাপতি অ্যাডভোকেট মো. সাইফুল ইসলাম খান রিমনের সভাপতিত্বে এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আফরোজা সুলতানা।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট মোকসেদুর রহমান প্রমুখ।

সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয় এবং পরবর্তী সময়ে প্রধান অতিথি প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল