হোম > সারা দেশ > ঢাকা

নরসিংদী কমিউটার ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর জিনারদীতে ‘নরসিংদী কমিউটার’ ট্রেনের যাত্রা বিরতির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। জেলার পলাশ উপজেলার জিনারদী ও পাঁচদোনা এলাকাবাসীর আয়োজনে জিনারদী রেলস্টেশনে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন হয়।

এ সময় বক্তব্য রাখেন, পলাশ উপজেলা যুবদলের সভাপতি নিছার আহমেদ খান, যুগ্ম আহবায়ক মাসুদ খান, জিনারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উত্তরণ ক্লাবের সভাপতি আজিম মিয়া, যুবদল নেতা কালাম গাজী ও মনিরুজ্জামান ইমনসহ স্থানীয়রা।

মানববন্ধনে বক্তারা বলেন, বাংলাদেশের রেলযাত্রা থেকে শুরু করে জিনারদী রেলস্টেশনে গুরুত্বপূর্ণ ট্রেনসহ বেশ কিছু লোকাল ট্রেন জিনারদী রেলস্টেশনে যাত্রা বিরতি ছিল। বিগত স্বৈরাচারী সরকারের আমলে ট্রেনগুলোর যাত্রা বিরতি বন্ধ করে দেয়া হয়। যার ফলে এই অঞ্চলের মানুষের ঢাকার সাথে যোগাযোগ ব্যবস্থা দুর্বল হয়ে পড়ে। এছাড়া সম্প্রতি ‘নরসিংদী কমিউটার’ ট্রেন নামে একটা ট্রেন বর্তমানে লোকাল ট্রেন হিসেবে যাতায়াত করছে। কিন্তু দুঃখের বিষয় ট্রেনটি জিনারদী রেলস্টেশনে যাত্রা বিরতি না দেয়ায় এই এলাকার মানুষের মাঝে চরম ক্ষোভ প্রকাশ পেয়েছে। এই এলাকার চাকরিজীবী ব্যবসায়ী ও শিক্ষার্থীদের কথা বিবেচনা করে নরসিংদী কমিউটার ট্রেনটি জিনারদী স্টেশনে যাত্রা বিরতির দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল