হোম > সারা দেশ > ঢাকা

আগামী নির্বাচন হবে পুলিশের অস্তিত্ব রক্ষার: অতিরিক্ত আইজি

উপজেলা প্রতিনিধি, মির্জাপুর (টাঙ্গাইল)

পুলিশের অতিরিক্ত আইজি আবু নাছের মোহাম্মদ খালেদ (এইচআরএম) বলেছেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি সুষ্টু অবাদ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে আমরা দৃঢ় প্রতিজ্ঞ। দেশের জনগণকে সাথে নিয়ে দেশ উন্নয়নে পুলিশ বাহিনী সর্বদা কাজ করে যাবে। আগামী নির্বাচন হবে দেশ রক্ষার নির্বাচন, আগামী নির্বাচন হবে পুলিশ বাহিনীর অস্তিত্ব রক্ষার নির্বাচন এবং আগামী নির্বাচন হবে পুলিশের কলঙ্ক মুছার নির্বাচন। এই নির্বাচনকে চ্যালেঞ্জ হিসেবে নিয়ে ইতিমধ্যে ২ লাখ ৩ হাজার পুলিশ সদস্যকে প্রয়োজনীয় প্রশিক্ষণের মাধ্যমে উপযোগী করে তুলা হয়েছে।

রোববার (২২ জুন) সকালে টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারে ৫৫তম টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, টিআরসি সমাপ্ত করা এই ব্যাচটি বর্তমান অন্তর্বর্তী সরকারের পুলিশ বাহিনীতে প্রথম নিয়োগ। সম্প্রতি দেশে বৈষ্যম্যবিরোধী ছাত্র-জনতার যে আন্দোলন হয়েছে তখন পুলিশের অবকাঠামো ভেঙে গিয়েছিল। তারা পুলিশকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে কোথায় আমাদের ভুল আর কোথা থেকে শুরু করতে হবে।

সকাল ৯টার দিকে অতিরিক্ত আইজি আবু নাছের মোহাম্মদ খালেদ মহেড়া পুলিশ ট্রেনিং সেন্টারের প্যারেট গ্রাউন্ডে এসে পৌঁছালে ট্রেনিং সেন্টারের কমাড্যান্ট ডিআইজি মোহাম্মদ আশফাকুল আলম এবং অন্যান্য পুলিশ কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এ সময় ট্রেনিং সেন্টারের ডেপুটি কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি এএইচএম কামরুজ্জামানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি টিআরসি ব্যাচের সমাপনী কুচকাওয়াজ পরিদর্শন ও সালাম গ্রহণ করেন। পরে তিনি বিভিন্ন ক্ষেত্রে সেরা টিআরসিদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। ৫৫তম টিআরসি ব্যাচে প্রশিক্ষণ সমাপ্ত করেন ৮১৫ জন পুলিশ কনস্টেবল। পুলিশ ট্রেনিং সেন্টার এই তথ্য জানিয়েছেন।

গোয়ালন্দে পদ্মার দুই কাতল বিক্রি লাখ টাকায়

ভুট্টাক্ষেতে মিলল শিশুর লাশ, গণপিটুনিতে নিহত দুই ভাই

সেই কবির হোসেন প্রকৃত কৃষক

আ. লীগ সংশ্লিষ্টতার অভিযোগে ১১ প্রার্থীর মনোনয়ন বাতিল

দুর্নীতি মামলায় মানিকগঞ্জের সাবেক মেয়র আ. লীগ নেতা রমজান আলী কারাগারে

সাভারে সহপাঠীকে হত্যার ঘটনায় মাদরাসা ছাত্র গ্রেপ্তার

বৈশাখী মেলার আড়ালে জুয়ার আসর, প্রশাসনের অভিযানে বন্ধ

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি