হোম > সারা দেশ > ঢাকা

বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হাসিবের পরিবার অনুদান-বঞ্চিত

জেলা প্রতিনিধি, মাদারীপুর

সংবাদ সম্মেলন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হাসিবের পরিবার সরকারি ও বেসরকারি সহায়তা থেকে বঞ্চিত রয়েছে বলে অভিযোগ করেছে। রোববার (৬ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে শহীদ হাসিবের পরিবার এই অভিযোগ করে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন শহীদ হাসিবের বড় চাচা তোতা মিয়া ঢালী।

তিনি জানান, শহীদ হাসিবের বাবা দেলোয়ার ঢালী প্যারালাইসিসে আক্রান্ত একজন শারীরিক প্রতিবন্ধী। তার দেখভাল করেন হাসিবের বৃদ্ধ দাদি, যিনি নিজেও শারীরিকভাবে অক্ষম। পরিবারটি বর্তমানে মানবেতর জীবনযাপন করছে।

তোতা মিয়া ঢালী বলেন, “আমরা অধিকাংশ সরকারি সাহায্য পাইনি। আমাদের পরিবারকে উপেক্ষা করা হচ্ছে। হাসিব ছাত্রদের ন্যায্য অধিকারের জন্য নিজের জীবন উৎসর্গ করেছে।”

সংবাদ সম্মেলনটি হাসিবের নিজ বাড়ি মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন শহীদ হাসিবের মেজ চাচা আতাউর ঢালী, শহীদ হাসিবের দাদি সিরাতুন্নেছা, শহীদ হাসিবের প্রতিবন্ধী বাবা দেলোয়ার ঢালী প্রমুখ।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল