হোম > সারা দেশ > ঢাকা

ছোট ভাইকে হত্যার অভিযোগে বড় ভাই গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, ফতুল্লা (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার ঘটনায় পলাতক বড় ভাই উজ্জ্বলকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার রাতে শরিয়তপুর জেলার নড়িয়ার চরআত্রা নওপাড়ার পদ্মার চরাঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

রোববার দুপুরে তাকে রিমান্ডের আবেদন করে আদালতে প্রেরণ করেছে পুলিশ।

নিহত মোহন ও গ্রেপ্তার উজ্জ্বল ফতুল্লার ধর্মগঞ্জ ফাজেল মুন্সিপাড়া এলাকার মো. বাবুল মিয়ার ছেলে। শুক্রবার (১৫ মে) তর্কাতর্কির এক পর্যায়ে বটি দিয়ে কুপিয়ে ছোট ভাই মোহিনকে খুন করে পালিয়ে যায় উজ্জ্বল। এ ঘটনায় পরদিন শনিবার বাবুল মিয়া বাদী হয়ে উজ্জ্বলকে আসামি করে একটি মামলা দায়ের করেন।

পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, উজ্জ্বল মিয়া ছিলেন মাদকাসক্ত। কয়েক মাস ধরে বাবার কাছে সে বাড়ির দলিল দাবি করে আসছিল। দলিল দিতে রাজি না হওয়ায় ছোট ভাই মোহনকে দিয়েও বাবার কাছ থেকে দলিল নেওয়ার চেষ্টা করেন তিনি। এ নিয়ে দুই ভাইয়ের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। শুক্রবার সকাল সাড়ে ৬টার দিকে তর্কাতর্কির এক পর্যায়ে ধারালো বটি দিয়ে মাথার দুই পাশে ও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে মোহনকে খুন করে পালিয়ে যায় উজ্জ্বল।

এ ঘটনায় বাবা মো. বাবুল মিয়া বাদী হয়ে উজ্জ্বলকে আসামি করে ফতুল্লা মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

ফতুল্লা মডেল থানার ওসি মাহাবুবুর আলম জানান, হত্যাকাণ্ডের পরপরই উজ্জ্বল পালিয়ে যায়। পরে তথ্যপ্রযুক্তি ও গোপন সংবাদের ভিত্তিতে শরীয়তপুরের চরাঞ্চলে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

জেডএম

দৌলতদিয়া-পাটুরিয়ায় দ্বিতীয় পদ্মা সেতুর দাবিতে মানববন্ধন

নিষিদ্ধ ছাত্রলীগের দুই কর্মীকে পুলিশে দিলো বিএনপির নেতাকর্মীরা

সিঙ্গাপুরে দেয়াল চাপায় প্রবাসীর মৃত্যু

গাজীপুরে পাঁচ খুন: অভিযুক্ত ফোরকানের লাশ পদ্মা থেকে উদ্ধার

কোরবানির ঈদ সামনে রেখে কামারপল্লীতে হাতুড়ির টুংটাং শব্দে মুখর হাট-বাজার

সরকার প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কাজ করে যাচ্ছে: বিমানমন্ত্রী

অস্ত্রের মুখে বাদাম ব্যবসায়ীদের জিম্মি করে ৩৫ লাখ টাকা লুট

টঙ্গীতে ১১ মামলার আসামি গ্রেপ্তার

মাদকাসক্ত ছেলের লাঠির আঘাতে বাবার মৃত্যু

রোগীর মৃত্যুকে কেন্দ্র করে হাসপাতাল ভাঙচুর, চিকিৎসককে মারধর