হোম > সারা দেশ > ঢাকা

গজারিয়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা প্রতিনিধি, গজারিয়া (মুন্সীগঞ্জ)

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের বাউশিয়া এলাকায় মোটরসাইকেলের সাথে অজ্ঞাত গাড়ির সংঘর্ষে দুজন নিহত ও একজন আহত হয়েছে।

নিহতরা হলেন- গজারিয়া উপজেলার বাউশিয়া ইউনিয়নের সেলিম মৃধার ছেলে নাইম মৃধা (২৫) ও মধ্য বাউশিয়ার আব্দুস সাত্তার প্রধানের ছেলে সজিব প্রধান (২৩)। আহতজন হলেন পুড়াচক বাউশিয়ার হাসান জাহাঙ্গীরের ছেলে হামজা (২২)।

আহত মোটরসাইকেল আরোহী তিনজনের পরিবারের বরাত দিয়ে হাইওয়ে পুলিশ জানায়, গুরুতর অবস্থায় ঢাকা নেওয়ার পথে নাইম মৃধা এবং সজীব প্রধান মারা গেছে।

গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ শওকত হোসেন বলেন, আমরা দুর্ঘটনা কবলিত মোটরসাইকেলটি উদ্ধার করে হাইওয়ে ফাঁড়িতে নিয়ে এসেছি। মোটরসাইকেলটিতে পেছন থেকে কোনো গাড়ি ধাক্কা দিয়েছিল ধারণা করা হচ্ছে।

এমপির গাড়িতে হামলা: ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আরো ৩

বোয়ালমারীতে ৩ মাসে কুকুরের কামড়ে আহত ৭৪

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায় দ্রুত কার্যকরের দাবি

বিয়ে ভেঙে যাওয়ার ক্ষোভ থেকেই ছোট ভাই-বাবাকে হত্যা

শ্রীপুরে বিএনপি নেতাকে পেটাল ছাত্রদল নেতা

ফুলবাড়ীয়ায় কৃষ্ণচূড়ার আগুনরঙা ফুলে সেজেছে প্রকৃতি

ভাঙ্গায় শিক্ষা কর্মকর্তার ঝুলন্ত লাশ উদ্ধার

নিরাপত্তা প্রহরীকে জিম্মি করে পল্লীবিদ্যুৎ উপকেন্দ্রের মালামাল লুট

কিশোরগঞ্জে নির্মাণাধীন গেট ভেঙে শ্রমিক নিহত, আহত ৪

ভোজ্য তেল মজুত করায় এক লাখ টাকা জরিমানা