হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচনি প্রচারে সংসদ প্রার্থীর ৯ ভাইয়ের যৌথ পরিবার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার-প্রচারণায় ফরিদপুর-৪ (ভাঙা–সদরপুর–চরভদ্রাসন) আসনে এক ব্যতিক্রমী দৃশ্য নজর কাড়ছে এলাকাবাসীর। এ আসনে ফুটবল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী মুজাহিদ বেগ তার আপন ৯ ভাই ও পরিবারের সদস্যদের নিয়ে সরাসরি গণসংযোগে নেমেছেন, যা নির্বাচনি মাঠে সৃষ্টি করেছে ভিন্নমাত্রার আলোচনার।

মুজাহিদ বেগ একজন সফল স্থপতি হিসেবে পরিচিত। একই সঙ্গে তিনি সামাজিক কর্মকাণ্ড ও ক্রীড়াঙ্গনে সক্রিয় ভূমিকা রেখে আসছেন। তিনি আনোয়ারা মান্নান বেগ ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান হিসেবে দীর্ঘদিন ধরে জনকল্যাণমূলক কর্মকাণ্ডে যুক্ত রয়েছেন। ক্রীড়াঙ্গনে তাঁর সম্পৃক্ততার অংশ হিসেবে তিনি বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর অনূর্ধ্ব-১৭ জাতীয় লিগের সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এলাকার সাধারণ ভোটাররা বলছেন, আপন দুই ভাইকে ভিন্ন দল বা একই দলের প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিতে দেখা গেলেও কোনো প্রার্থীর পক্ষে পুরো পরিবারকে নিজ নিজ কর্মস্থল ছেড়ে এভাবে মাঠে নামতে খুব কমই দেখা যায়। শিক্ষিত ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত এই পরিবারের ঐক্যবদ্ধ অংশগ্রহণ নির্বাচনি পরিবেশে ইতিবাচক আলোড়ন সৃষ্টি করেছে।

মুজাহিদ বেগের প্রচারণায় অংশ নিচ্ছেন তার বড় ভাই দেশের স্বনামধন্য চক্ষু চিকিৎসক ডা. মহাসিন বেগ, স্থপতি মো. মুজিবুর রহমান বেগ, প্রকৌশলী মোহাম্মদ জাফর বেগ, ব্যবসায়ী মহব্বত জান বেগ, মো. ইলিয়াস বেগ, মো. জাহিদ হাসান বেগ এবং কনিষ্ঠ ভাই খ্যাতনামা ওরাল সার্জন ডা. রফিকুল সালেহীন বেগসহ পরিবারের অন্যান্য সদস্যরা।

স্থানীয়দের মতে, ফরিদপুর-৪ আসনে মুজাহিদ বেগের বৃহৎ পরিবারভিত্তিক ঐক্যবদ্ধ প্রচার স্থানীয় রাজনীতিতে একটি নতুন ও ইতিবাচক দৃষ্টান্ত স্থাপন করেছে।

‎যারা জনগণের রায়কে সম্মান করে না তারা গণতন্ত্রপন্থি হতে পারে না

ঢাকার নিউ মার্কেটের হত্যা মামলা: ঝালকাঠির যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ৪

জুলাইয়ের বিপ্লবের মামলায় আ.লীগ নেতাদের পক্ষে তদন্ত প্রতিবেদন পুলিশের

নরসিংদীতে আধিপত্য বিস্তারের সংঘর্ষে নিহত বেড়ে ৩

নরসিংদীতে প্রশাসনের নিষ্ক্রিয়তায় বিলুপ্ত হচ্ছে ছোট-বড় টিলা

লৌহজংয়ে ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

ধামরাই সরকারি কলেজ শিক্ষার্থীদের জন্য ফিটনেসবিহীন বিআরটিসি বাস উদ্বোধন

শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে মধ্যরাতে শ্রমিকদের মহাসড়ক অবরোধ

মানিকগঞ্জে ট্রাক–পিকআপ মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নরসিংদীতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, নিহত বেড়ে ৩