গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় হোপ লোন ইন্টিমেট লিমিটেডের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে এই সংঘর্ষে কয়েকজন আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঝুট ব্যবসাকে কেন্দ্র করে হারুন গ্রুপ ও ফরহাদ গ্রুপের সংঘর্ষের সময় ককটেলের বিস্ফোরণ হয়। এ সময় বিএনপি নেতা হারুনের গাড়ি ভাঙচুর করে হামলাকারীরা । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসার আগেই সবাই চলে যায়। তবে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করে পুলিশ।
মৌচাক পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামীম আক্তার জানান, এ ঘটনায় কোনো অভিযোগ কেউ করেনি। তবে ঘটনাস্থল থেকে একটি ককটেল উদ্ধার করা হয়েছে। কোনো অভিযোগ হলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।