হোম > সারা দেশ > ঢাকা

ধামরাইয়ে এনসিপির দুই গ্রুপের সংঘর্ষ, আহত ২০

উপজেলা প্রতিনিধি, ধামরাই (ঢাকা)

ছবি: আমার দেশ

ঢাকার ধামরাইয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র কার্যালয় উদ্বোধনকে কেন্দ্র করে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৪টার দিকে উপজেলার কালামপুর বাস স্টেশন এলাকার হাজী কামরুল সুপার মার্কেটে এই সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালামপুর বাস স্টেশন এলাকায় হাজী কামরুল সুপার মার্কেটের তৃতীয় তলায় এনসিপি ঢাকা জেলা উত্তর ও ধামরাই উপজেলার অস্থায়ী কার্যালয় উদ্বোধনের আয়োজন করা হয়েছিল। কার্যালয় উদ্বোধন শেষে নেতৃবৃন্দের বক্তব্য চলাকালীন এনসিপির পদবঞ্চিত নেতাকর্মীরা সেখানে উপস্থিত হয়ে বর্তমান কমিটির বিরোধিতা শুরু করেন। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষ শুরু হয়।

এ সময় ঢাকা জেলা উওর নাগরিক পার্টি এনসিপির আহবায়ক নাবিলা তাসনিদ আমার দেশকে বলেন, এনসিপির একটি পক্ষ জুলাই সনদকে বিক্রি করে নিজেদের সুবিধা হাসিল করার চেষ্টা করছেন। ঢাকা জেলা উত্তর এনসিপির কার্যালয় উদ্বোধন হলে তারা আর দালালিসহ কোনো অপকর্ম করতে পারবেন বলেই, মূলত তারাই আজকে এখানে হামলা চালিয়েছে।

এ বিষয়ে ধামরাই উপজেলা নাগরিক পার্টি এনসিপির প্রধান সমন্বয়ককারী ইসরাফিল ইসলাম খোকন জানান, আমাদের এনসিপি গঠনের পর থেকেই ধামরাই উপজেলা এনসিপির পূর্ণাঙ্গ কমিটি রয়েছে, এই কমিটি দলের জন্য কাজ করে আসছে এবং ধামরাই ধুলিভিটা বাসস্ট্যান্ডে এনসিপির একটি কার্যালয়ও আছে, আজ কেন তারা এই অফিস নতুন করে উদ্বোধন করছেন, এতে আমাদের দলের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।

শিবচরে কৃষকদের মাঝে ১২ হাজার লিটার তেল বিতরণ

ঘুমন্ত মায়ের ওপর নেশাগ্রস্ত ছেলের আক্রমণ

মুন্সীগঞ্জে গরুর নামে ঘোড়ার মাংস বিক্রি, গ্রেপ্তার ৫

কাপাসিয়ায় একসঙ্গে ৫ সন্তানের জন্ম, সুস্থ আছে সবাই

পদ্মায় অভিযান, ১ লাখ মিটার কারেন্ট জাল জব্দ

দেড় ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে চলাচল স্বাভাবিক

দৌলতদিয়ায় বাস ডুবিতে নিহতদের স্মরণে দোয়া

সোনারগাঁয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

ভাঙ্গায় ছদ্মবেশে দুই আসামিকে গ্রেপ্তার করল পুলিশ

কাশিয়ানীতে জমি নিয়ে সংঘর্ষে নারীসহ আহত ১০