হোম > সারা দেশ > ঢাকা

মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগ সভাপতি রাজধানীতে গ্রেপ্তার

জেলা প্রতিনিধি, মানিকগঞ্জ

রাজধানীর মিরপুরের দারুস সালাম এলাকা থেকে মানিকগঞ্জ জেলা শ্রমিক লীগের সভাপতি বাবুল সরকারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার ভোররাতে তাকে মিরপুরের দারুস সালাম থানার এসএ খালেক আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে মানিকগঞ্জ সদর থানা পুলিশ।

গ্রেপ্তার হওয়া বাবুল সরকার মানিকগঞ্জ সদর উপজেলার জাগীর ইউনিয়নের বাসিন্দা। তিনি জেলা শ্রমিক লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

পুলিশ জানায়, তার বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা নম্বর ২৬ (৯)২৪-এ এজাহারে ১১ নম্বর আসামি। মামলাটি গুরুতর অপরাধসংক্রান্ত এবং দীর্ঘদিন ধরে তদন্তাধীন।

তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় পুলিশ গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে মিরপুরের দারুস সালাম এলাকা থেকে গ্রেপ্তার করে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ বলেন, ‘আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি মামলার পলাতক আসামি বাবুল সরকার রাজধানীর মিরপুর এলাকায়

আত্মগোপনে রয়েছেন। এরপর আমাদের একটি দল ভোররাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। তাকে আদালতের পাঠানো হয়েছে।

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল