হোম > সারা দেশ > ঢাকা

নারী কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

নারী কমিশনের বিরুদ্ধে গাজীপুর কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার জুমার নামাজের পর ওলামায়ে কেরাম ও তৌহিদী জনতার উদ্যোগে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শফিপুর এলাকায় এ কর্মসূচি পালিত হয়।

বক্তারা নারী বিষয়ক সংস্কার কমিশনের কুরআন বিরোধী সুপারিশ প্রত্যাহার, সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস বহাল রাখা, ফিলিস্তিনে গণহত্যা বন্ধ ও ভারতে মুসলিমদের ওপর নিপীড়নের প্রতিবাদ জানান।

প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিশ কালিয়াকৈর উপজেলা শাখার মহাসচিব মুফতি আনসারুল হক, কালিয়াকৈর উপজেলা ওলামা পরিষদের সভাপতি মুফতি এমদাদুল হক সালেহী, বাংলাদেশ খেলাফত মজলিশ কালিয়াকৈর থানা শাখার যুব বিষয়ক সভাপতি হাফেজ মোহাম্মদ জামাল উদ্দিন।

এমএস

সংবাদ সম্মেলন করে দল ছাড়ার ঘোষণা উপজেলা আ.লীগ সভাপতির

হাসিনাকে ফিরিয়ে আনতে চাওয়া ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল