হোম > সারা দেশ > ঢাকা

সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি, বন্দর (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর-মদনগঞ্জ সড়কের সংস্কারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ ছাত্র-জনতা। শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা পর্যন্ত ওই সড়কের নবীগঞ্জ বাসস্ট্যান্ডে এই কর্মসূচি পালন করা হয়। এ সময় সড়কটিতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

গণঅধিকার পরিষদের নারায়ণগঞ্জ জেলার সহসভাপতি মেহেবুবা আক্তার জানান, দীর্ঘদিন ধরে সড়কটি ভাঙা। একটু বৃষ্টি হলেই পানি জমে যায়। গাড়ি উল্টে যায় প্রায় সময়। হরহামেশাই দুর্ঘটনা ঘটছে। এমনকি দুর্ঘটনার শিকার হয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। এই সমস্যাগুলো নিয়ে আমরা ইউএনও এবং ডিসি অফিসে স্মারকলিপি পেশ করেছি। কিন্তু তারা এর কোনো সুরাহা করছে না। তাই বাধ্য হয়ে আমরা রাস্তায় এসে দাঁড়িয়েছি। এ সময় তারা অবিলম্বে সড়ক সংস্কারের দাবি জানান।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সাবেক সদস্য সচিব হৃদয় ভূইয়া বলেন, এই সড়কে অনেক ওভারলোড পরিবহন চলাচল করে। যার কারণে অল্প সময়ে সড়কের এই বেহাল দশা। অবিলম্বে সড়ক সংস্কার এবং দায়িত্বে অবহেলার জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের জবাবদিহিতার আওতায় আনার দাবী জানান তিনি।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী জানান, সকাল থেকে ছাত্র-জনতা সংস্কারের দাবিতে সড়কটি অবরোধ করে। সড়ক ও জনপথ অধিদপ্তরের কর্মকর্তারাও আসছেন। আগামী রোববার ডিসি অফিসে বসে সড়ক সংস্কারের বিষয়ে আলোচনা করা হবে। পরে গতকাল সন্ধ্যায় তারা অবরোধ তুলে নেন।

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা