হোম > সারা দেশ > ঢাকা

খিলগাঁওয়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী আটক

স্টাফ রিপোর্টার

রাজধানীর খিলগাঁও এলাকায় শিউলি আক্তার (৪৫) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। ঘটনার রাতেই স্বামী সিরাজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে গেছে পুলিশ।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দিবাগত রাতে বনশ্রী টেরফা গলির মিয়াবাড়ির ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। পরে রাত ৩টার দিকে শিউলিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

শিউলি আক্তার কুমিল্লা জেলার লাঙ্গলকোট উপজেলার সৈয়দ আহমদের মেয়ে।

মৃতের ভাগিনা নয়ন জানান, রাত সাড়ে ৯টার দিকে শিউলির স্বামী সিরাজ মিয়া তাকে ফোন করে জানান, শিউলি বাথরুমে ঝরনার সঙ্গে গলায় ফাঁস লাগিয়ে মারা গেছেন। খবর পেয়ে নয়ন ঘটনাস্থলে গিয়ে দেখেন শিউলি বিছানার ওপর শায়িত অবস্থায় রয়েছেন। সেখানে উপস্থিত ছিলেন সিরাজ ও তার এক বন্ধু।

নয়ন বলেন, ‘আমার কাছে সন্দেহ হচ্ছে, খালা সত্যিই আত্মহত্যা করেছেন কি না, নাকি তাকে হত্যা করা হয়েছে। এখন পুলিশি তদন্তে জানা যাবে।’

তিনি আরো জানান, ‘খালার এটা দ্বিতীয় বিয়ে। সিরাজ মিয়া মুরগি ব্যবসায়ী। চার-পাঁচ বছর আগে তাদের বিয়ে হয়। এই বিয়েতে পরিবারের কোনো মতামত না থাকায় তাদের সঙ্গে তেমন যোগাযোগ ছিল না। শিউলির প্রথম সংসারে দুই মেয়ে রয়েছেন। বড় মেয়ে বিবাহিত আর ছোট মেয়ে ঘটনার দিন নানির বাড়ি বেড়াতে গিয়েছিলেন।’

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মো. সেলিম জানান, ময়নাতদন্তের জন্য লাশটি হাসপাতালের মর্গে রাখা হয়েছে। ঘটনার পর স্বামী সিরাজ মিয়াকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে।

দেশে তেলের আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক

পূর্বাচলে গরুর নামে বিক্রি হচ্ছে ঘোড়ার মাংস

মাদারীপুর আইনজীবী সমিতির নির্বাচন: এমদাদুল সভাপতি, শাকিল সম্পাদক

টাঙ্গাইলে হামে আক্রান্ত হয়ে শিশুকন্যার মৃত্যু

ঢাকা-চট্টগ্রাম-সিলেট মহাসড়কে দীর্ঘ যানজট

মাদক ব্যবসার সঙ্গে কিছু স্থানীয় নেতা ও পুলিশ জড়িত: এমপি

শ্রীপুরে কারখানার ৩ কর্মকর্তাকে অপহরণের অভিযোগে গ্রেপ্তার ৫

পাগলা কুকুরের কামড়ে পাকুন্দিয়ায় আহত অর্ধশত

নারায়ণগঞ্জে ছেলেসহ রাজ্জাক বাহিনীর প্রধান গ্রেপ্তার

চাঁদাবাজিতে বাধা দেয়া যুবদল নেতাকে পেটানো সেই বিএনপি নেতার শাস্তি দাবি