হোম > সারা দেশ > ঢাকা

গাজীপুরে ১৪ ঘণ্টা পর ট্রেন চলাচল স্বাভাবিক

স্টাফ রিপোর্টার, গাজীপুর

গাজীপুরে ঢাকাগামী চিলাহাটি এক্সপ্রেস ট্রেনের লাইনচ্যুত তিনটি বগি উদ্ধার করে রেললাইন মেরামতের কাজ শেষ হয়েছে। প্রায় ১৪ ঘণ্টা পর ভোর চারটার দিকে উত্তরবঙ্গ-ঢাকা রুটে ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে ।

জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাদিরুজ্জামান জানান,

নীলফামারী জেলার চিলাহাটি স্টেশন থেকে ঢাকা উদ্দেশে ছেড়ে আসা ট্রেনটির তিনটি বগি গতকাল দুপুর আড়াইটায় গাজীপুরের সালনা ব্রিজের কাছে লাইনচ্যুত হয়। এতে অন্তত এক কিলোমিটার রেললাইন ক্ষতিগ্রস্ত হয়। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে রিলিফ ট্রেন এসে লাইনচ্যুত বগি উদ্ধারের কাজ শুরু হয়। রাত দুইটার দিকে বগি তিনটির উদ্ধারকাজ শেষ হয়। পরে ক্ষতিগ্রস্ত লাইন মেরামত করলে রাত চারটায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

এই রুটে প্রায় ১৪ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় যাত্রীদের।

নিজের কিডনি দিয়ে স্ত্রীর জীবন বাঁচালেন স্বামী

ফেরি থেকে চালকসহ নদীতে পড়ে গেল প্রাইভেটকার

পদ্মার এক কাতল অর্ধলক্ষ টাকায় বিক্রি

গেম খেলার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে নিপীড়ন, গ্রেপ্তার ১

মাদারীপুরে ভুল চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ

আড়াইহাজারে শিক্ষকের বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি

৪০০ বস্তা চাল নিয়ে চালবাজি, খাদ্যগুদাম কর্মকর্তাকে বদলি

দেশের ৮০% বর্জ্য যাচ্ছে নদীতে, আধুনিক রিসাইক্লিং জরুরি: ড. জিয়াউদ্দিন

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা