হোম > সারা দেশ > ঢাকা

স্বর্ণ ব্যবসায়ীকে ডিবি পুলিশ পরিচয়ে অপহরণ, ৯ ঘণ্টা পর উদ্ধার

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজারে দুলাল রায় (৫০) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে ‘ডিবি পুলিশ’ পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবি করে অপহরণকারীরা। তবে অপহরণের প্রায় ৯ ঘণ্টা পর আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাকে উদ্ধার করা হয়েছে। দুলাল রায় উপজেলার উচিৎপুরা ইউনিয়নের ভৈবরদী গ্রামের বাসিন্দা। তার

পিতার নাম ননী গোপাল রায়।

পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৮টার দিকে আড়াইহাজারের মাহমুদপুর ইউনিয়নের সালমদী বাজার থেকে বাড়ি ফেরার পথে দুলাল রায়কে অপহরণ করা হয়। অপহরণকারীরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিয়ে একটি হাইয়েস গাড়িতে তাকে তুলে নিয়ে যায়। এরপর দুলালের মোবাইল ফোন থেকে তার স্ত্রীর কাছে কল দিয়ে মুক্তিপণ হিসেবে ৫ লাখ টাকা দাবি করা হয়।

দুলালের স্ত্রী বিষয়টি সঙ্গে সঙ্গে আড়াইহাজার থানাকে অবহিত করলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (ডিবি) মো. সোহেল রানার টিম, ডিবির ওসি জহিরুল ইসলাম, আড়াইহাজার থানার ওসি (তদন্ত) সাইফউদ্দিন এবং র‌্যাব যৌথভাবে অভিযান শুরু করে।

শনিবার (২ আগস্ট) ভোর ৫টার দিকে অপহরণের ৯ ঘণ্টা পর রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় দুলাল রায়কে ফেলে রেখে যায় অপহরণকারীরা।

পরে সেখান থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন। এএসপি (আড়াইহাজার সার্কেল) মেহেদি হাসান জানান, “অপহরণকারীদের ব্যবহৃত মোবাইল ফোন চালু থাকায় প্রযুক্তির সহায়তায় তাদের অবস্থান শনাক্ত করা সম্ভব হয়। পুলিশি তৎপরতা বুঝতে পেরে তারা দুলাল রায়কে ফেলে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে কারা জড়িত তা শনাক্তে কাজ করছে পুলিশ।”

নারায়ণগঞ্জে তিতাস গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, আহত ৩

গোয়ালন্দে দেড় যুগেও সংস্কার নেই সড়কের, চরম দুর্ভোগে মানুষ

শ্রীপুরে মাদকসেবীর গুলিতে নারী আহত

ফতুল্লায় কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা হাবিব গ্রেপ্তার

শ্রীপুরে ছুরিকাঘাতে স্ত্রীকে হত্যা, স্বামী পলাতক

ঘোড়াশাল-পলাশ সার কারখানা গ্যাস সংকটে বন্ধ

কিশোরগঞ্জে সাংবাদিকদের ওপর হামলাকারীদের গ্রেপ্তার দাবি

পাকুন্দিয়ায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে নিহত ১

ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত

টঙ্গীতে মার্কেটে আগুন, ১৫টি দোকান পুড়ে ছাই