হোম > সারা দেশ > ঢাকা

২৫ কেজির পাঙাশ বিক্রি হলো সাড়ে ৫২ হাজার টাকায়

উপজেলা প্রতিনিধি, (গোয়ালন্দ) রাজবাড়ী

ছবি: আমার দেশ

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার পদ্মা নদীতে ধরা পড়েছে ২৫ কেজি ওজনের একটি বিশাল আকৃতির পাঙাশ মাছ।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সকালের দিকে দৌলতদিয়া ফেরিঘাট সংলগ্ন পদ্মা-যমুনার মোহনায় জেলে পরান হাওলদারের জালে মাছটি ধরা পড়ে।

স্থানীয় জেলেদের ভাষ্যমতে, এ ধরনের বড় আকারের পাঙাশ অনেক দিন হলো ধরা পড়ে না। মাছটি জালে ওঠার পরপরই বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে এবং তা দেখতে আশপাশের লোকজন নদীর ঘাটে ভিড় জমাতে শুরু করে।

পরে মাছটি দৌলতদিয়া ফেরিঘাট এলাকার মহন মন্ডলের আড়তে আনা হলে সেখানে উন্মুক্ত নিলামের আয়োজন করা হয়। নিলামে মাছটির প্রতি কেজির দাম ওঠে ২ হাজার টাকা। এতে মোট মূল্য দাঁড়ায় ৫০ হাজার টাকা। নিলামে মাছটি ক্রয় করেন স্থানীয় মাছ ব্যবসায়ী ‘মাছ সম্রাট’ খ্যাত শাহজাহান শেখ।

ক্রয়ের পর শাহজাহান শেখ দেশের বিভিন্ন স্থানের ক্রেতাদের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। পরবর্তীতে তিনি ঢাকার এক প্রবাসী ক্রেতার কাছে ২ হাজার ১০০ টাকা কেজি দরে মোট ৫২ হাজার ৫০০ টাকায় মাছটি বিক্রি করতে সক্ষম হন। এতে অল্প সময়ের ব্যবধানে তিনি লাভবান হয়েছেন ২ হাজার বলে জানা গেছে।

এদিকে, বিশাল আকৃতির মাছটি দেখতে স্থানীয় উৎসুক জনতা ভিড় জমায়। অনেকেই মাছটির সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন, যা এলাকায় ব্যাপক আলোচনার সৃষ্টি করে।

স্থানীয় মৎস্যজীবীরা জানান, পদ্মা-যমুনার মোহনায় মাঝেমধ্যে বড় আকৃতির মাছ ধরা পড়লেও অনেক দিন হলো বড় পাঙাশ ধরা পরছেনা। নদীতে পানির স্রোতের পরিবর্তনের কারণে বড় মাছ ধরা পড়ার সম্ভাবনা বেড়েছে বলেও তারা ধারণা করছেন।

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের