হোম > সারা দেশ > ঢাকা

ফরিদপুরে আইনজীবীদের ইসরাইলি পণ্য বর্জনের অঙ্গীকার

জেলা প্রতিনিধি, ফরিদপুর

ফরিদপুর শহরের জজকোর্ট প্রাঙ্গণে আইনজীবী ও আইনজীবী সহকারীদের সমন্বয়ে রোববার (১৩ এপ্রিল) সকাল ১০টায় ইসরাইলবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে সবাই প্রতিজ্ঞাবদ্ধ হন, সারা জীবন ইসরাইলি পণ্য বয়কট করবেন তারা।

এ সময় বক্তারা ইসরাইলের বিরুদ্ধে সারা বিশ্ব মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার ডাক দেন। বক্তারা নেতানিয়াহুকে কাপুরুষ উল্লেখ করে বলেন, কাপুরুষ ছাড়া কেউ কখনো নিরীহ নারী ও শিশুদের ওপর এভাবে বর্বরোচিত হামলা চালাতে পারে না।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জজ কোর্টের এপিপি অ্যাডভোকেট রেজাউল হোসাইন শামীম, এপিপি অ্যাডভোকেট সরোয়ার হোসেন, অ্যাডভোকেট শাহীন, আইনজীবী সহকারী জাহিদ হোসেন প্রমুখ।

ভাবি-ভাতিজাকে হত্যার পর পলাতক দেবর, হাসপাতালে বড় ভাই

হাঁস ধরতে গিয়ে পুকুরে ডুবে শিক্ষার্থী নিহত

পাওনা টাকার জন্য জানাজা আটকে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

নরসিংদীতে অটোরিকশা-প্রাইভেটকার সংঘর্ষে নিহত দুই

আড়াইহাজারে ছাদ থেকে পড়ে গৃহবধূর মৃত্যু

মানিকগঞ্জে ঈদের আনন্দে ব্যতিক্রমধর্মী মাছ ধরা উৎসব

নরসিংদীতে প্রাইভেট কার-ইজিবাইকের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গায় আবারও দুই পক্ষের সংঘর্ষ, দুই দিনে আহত ৫৫

শাশুড়িকে হত্যার অভিযোগে পুত্রবধূর বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ২

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাস উল্টে খাদে, গুরুতর আহত ১৭