হোম > সারা দেশ > ঢাকা

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া চাল উদ্ধার, আটক ২

উপজেলা প্রতিনিধি, কালিয়াকৈর (গাজীপুর)

ছবি: আমার দেশ

সিরাজগঞ্জ থেকে লুট হওয়া ৬১০ বস্তা কাটারিভোগ চাল ট্রাকসহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে কালিয়াকৈর বাজারের লিটন সরকার, স্বপন সাহা, আতাউল, মোজাম্মেল ও মোতালেবের গোডাউন থেকে ৫৭০ বস্তা চাউল ও ফুলবাড়িয়ার কেএনবি বাজার থেকে ট্রাকটি উদ্ধার করা হয় ।

এ ঘটনায় পুলিশ লিটন সরকার ও সুমন সরকারকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বগুড়ার শেরপুর থেকে ৬১০ বস্তা কাটারিভোগ চাল কিনে ঢাকা মেট্রো (ট -১২ -৫০৫৮) নম্বরের ট্রাকে ভর্তি করে সোমবার রাতে ঢাকার পথে রওনা হয়। চালভর্তি ট্রাক সিরাজগঞ্জের কড্ডার মোড় এলাকায় পৌঁছালে একটি প্রাইভেট কার দিয়ে ব্যারিকেট সৃষ্টি করে ট্রাকের গতি রোধ করে।

পরে অস্ত্রের মুখে জিম্মি করে ট্রাকের ড্রাইভার ও হেলপারের হাত-পা-মুখ বেঁধে মহাসড়কের পাশে একটি ধানক্ষেতে ফেলে রেখে চালভর্তি ট্রাকটি নিয়ে চম্পট দেয়। বিষয়টি জানতে পেরে চালের মালিক মাহবুবুর রহমান সোহেল বাদী হয়ে সিরাজগঞ্জের শীমলা থানায় অভিযোগ করেন।

শিমলা থানার পুলিশের তথ্যের ভিত্তিতে কালিয়াকৈর থানার পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহার করে কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া কেএনবি বাজার থেকে ট্রাক এবং কালিয়াকৈর বাজারের লিটন সরকারের গোডাউন থেকে ৩৫৯ বস্তা, স্বপন সাহার গোডাউন থেকে ১০০ বস্তা, আতাউলের গোডাউন থেকে ৫০ বস্তা, মোজাম্মেলের গোডাউন থেকে ৫০ বস্তা ও মোতালেবের গোডাউন থেকে ২০ বস্তাসহ ৫৭০ বস্তা চাল উদ্ধার করা হয়। এ ঘটনায় লিটন সরকার (৪০) ও তার কর্মচারী সুমন সরকারকে (৪৬) পুলিশ আটক করেছে।

কালিয়াকৈর থানার পুলিশের ওসি তদন্ত রবিউল ইসলাম জানান, তথ্যপ্রযুক্তির ভিত্তিতে আমরা ট্রাকসহ ৫৭০ বস্তা চাল উদ্ধার করেছি। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছি। থানায় মামলার প্রস্তুতি চলছে।

এমএইচ

কাপাসিয়ায় চাঞ্চল্যকর গণধর্ষণ মামলার প্রধান আসামি মিলন গ্রেপ্তার

হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

এই মিয়া চুপ করেন, একেবারে খেয়ে ফেলব, বিএনপিকর্মীকে এমপি হানজালা

চরভদ্রাসন সরকারি কলেজ কেন্দ্রীয় জামে মসজিদের উদ্বোধন

ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল ৪ জনের

পাঁচ শর্তে নির্ধারিত হবে স্থানীয় নির্বাচনের প্রার্থী: নাসিক প্রশাসক

শিবচরে ট্রেনের ধাক্কায় বৃদ্ধার মৃত্যু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসি ল্যান্ডসহ আহত ৬

অচিরেই ফুলদি নদীর ওপর ব্রিজ নির্মাণ হবে: মির্জা ফখরুল

এক ছাগলছানা বাঁচাতে গিয়ে প্রাণ গেল চারজনের