হোম > সারা দেশ > ঢাকা

স্বপ্নপুরীর ৫ ভালুক গাজীপুর সাফারি পার্কে

উপজেলা সংবাদদাতা, (শ্রীপুর) গাজীপুর

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলায় স্বপ্নপুরী মিনি চিড়িয়াখানায় উদ্ধার হওয়া পাঁচটি ভালুক গাজীপুর সাফারি পার্কে স্থানান্তর করা হয়েছে।

বুধবার দুপুরে পার্ক কর্তৃপক্ষের কাছে এসব ভালুক হস্তান্তর করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সহকারী বনসংরক্ষক এসিএফ মো. রফিকুল ইসলাম।

তিনি জানান, স্বপ্নপুরী পার্কে বন্দি রাখা বন্যপ্রাণী উদ্ধারে দ্বিতীয়বারের মতো মঙ্গলবার দিনভর অভিযান চালায় বন অধিদফতরের বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। এ সময় বিভিন্ন প্রজাতির ৪৮টি বন্যপ্রাণী উদ্ধার করা হয়। রাতে এসব প্রাণীকে ডুলাহাজরা ও গাজীপুর সাফারি পার্কে পাঠানো হয়।

বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের পরিদর্শক নিগার সুলতানা বলেন, সব অবৈধ মিনি চিড়িয়াখানা বন্ধে কঠোর অবস্থানে রয়েছে বন অধিদফতর। কোথাও বন্যপ্রাণী আটকে রাখলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ বন বিভাগকে জানানোর জন্য জনসাধারণকে অনুরোধ করেন তিনি।

পাকুন্দিয়ায় পহেলা বৈশাখে বোরো ধান কর্তন উৎসব

শিবচরে পহেলা বৈশাখে ফিরল বিলুপ্তপ্রায় দাড়িয়াবান্ধা

ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে এআই হ্যাকাথন ঘোষণা

শরীয়তপুর জ্বর-কাশি নিয়ে ভর্তি, হামে আবারো শিশুর মৃত্যু

ধরা পড়ে ৪০০ বস্তা চাল ফেলে উধাও ট্রাক চালক ও হেলপার

নারায়ণগঞ্জে ঝুট নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, ৩ নেতা গ্রেপ্তার

গোয়ালন্দে চড়ক মেলায় হাজারো দর্শনার্থীর ঢল

মহিষের গাড়িতে বর্ণাঢ্য বৈশাখ

প্রধানমন্ত্রীর গাড়িবহর আটকে বিএনপি নেতার মুক্তির দাবি

বিএনপি ক্ষমতায় আসায় ১৭ বছর পর ভাত খেলেন ইনু মিয়া