হোম > সারা দেশ > ঢাকা

নির্বাচন ঘিরে নাশকতার পরিকল্পনা: গ্রেপ্তার আওয়ামী লীগ নেতা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

মাদারীপুরে নির্বাচনকে কেন্দ্র করে নাশকতার পরিকল্পনার অভিযোগে ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। রোববার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।

আটক তোতা তস্তার ছিলারচর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং একটি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি বলে জানা গেছে।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে নির্বাচন ঘিরে সম্ভাব্য নাশকতার পরিকল্পনার অভিযোগে তার বিরুদ্ধে নজরদারি চালানো হচ্ছিল। অভিযানে নেতৃত্ব দেন মেজর মিরাজ ও ক্যাপ্টেন শাফিন সরোয়ার। যৌথ বাহিনীর একটি টিম রাত্রীকালীন বিশেষ অভিযানে তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, নির্বাচন সামনে রেখে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা বা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে যৌথ বাহিনীর টহল ও অভিযান জোরদার করা হয়েছে। শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

কালিয়াকৈরে ৪৬ পোশাক কারখানা বন্ধ ঘোষণা

বুলেটের যন্ত্রণা বয়ে বেড়াচ্ছেন জুলাইযোদ্ধা গফুর

মুকসুদপুরে ছেলের দাফন শেষে মায়ের মৃত্যু