হোম > সারা দেশ > ঢাকা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

চট্টগ্রাম ব্যুরো

রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিভাগীয় মামলার প্রক্রিয়া শেষ করে পুলিশ সদর দপ্তরে পাঠানো হয়েছে। এখন এ বিষয়ে সিদ্ধান্ত নিচ্ছে পুলিশ সদর দপ্তর। একই সঙ্গে তাকে সাময়িক বরখাস্তের প্রক্রিয়াও চলছে।

রোববার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) কামরুন মুনিরা আমার দেশকে বলেন, ‘রাষ্ট্রদ্রোহের মামলা হওয়ার পর তাকে বরখাস্ত করা এবং বিভাগীয় মামলা করার বিষয়টি প্রক্রিয়াধীন। ইতিমধ্যে আপনারা রিপোর্ট করেছেন, তাকে গ্রেপ্তার করা হয়েছে। শিগগিরই আপনারা বিষয়টি জানতে পারবেন।’

চট্টগ্রাম রেঞ্জের উপমহাপরিদর্শক (ডিআইজি) মো. আবদুল কুদ্দুছ চৌধুরী আমার দেশকে বলেন, ‘আমরা বিভাগীয় মামলার প্রক্রিয়া সম্পন্ন করে পুলিশ সদর দপ্তরে পাঠিয়েছি। মামলার বিষয়টি এখন তারাই দেখছেন।’

আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ এবং দলটির পুনর্বাসনের পরিকল্পনা নিয়ে বার্তা আদান-প্রদানের অভিযোগে শনিবার রাতে রাষ্ট্রদ্রোহের মামলায় গ্রেপ্তার হন এসপি জাহাঙ্গীর আলম। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তফার আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জাহাঙ্গীর আলমের ব্যক্তিগত ও দাপ্তরিক দুটি মোবাইল ফোনে আগামী ডিসেম্বরের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারকে পুনর্বাসনের পরিকল্পনা এবং ‘জান বাজি রেখে সবাই মাঠে নামার’ বিষয়ে বার্তা পাওয়া গেছে।

চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আবদুল কুদ্দুছ চৌধুরী রোববার সকালে সাংবাদিকদের বলেন, নির্ভরযোগ্য সূত্রে তথ্য পাওয়ার পর জাহাঙ্গীর আলমের দুটি ফোন জব্দ করা হয়। পরে ফরেনসিক পরীক্ষায় সংশ্লিষ্ট তথ্যের সত্যতা পাওয়ার পর অনুসন্ধান প্রতিবেদন তৈরি এবং মামলা করার প্রক্রিয়া শুরু হয়।

শনিবার রাত সাড়ে ১০টার দিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতি নিয়ে আরআরএফের সহকারী পুলিশ সুপার (এএসপি) আবুল কাশেম চৌধুরী বাদী হয়ে পাঁচলাইশ থানায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন। মামলা দায়েরের পরপরই নগরের পুলিশ অফিসার্স মেস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জাহাঙ্গীর আলম ২৮তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা। ২০১০ সালের ১ ডিসেম্বর তিনি পুলিশ বাহিনীতে যোগ দেন।

এমই

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা

গোপালগঞ্জে লগি-বৈঠা নিয়ে পুলিশের ব্যারিকেড ভেঙে আ.লীগের তাণ্ডব

বিয়েবাড়ির খাবার খেয়ে নবদম্পতিসহ শতাধিক অসুস্থ, একজনের মৃত্যু

সিদ্ধিরগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা