হোম > সারা দেশ > ঢাকা

ডাকাত দলের হাতবোমা নিক্ষেপ গুলিবর্ষণ, আহত ৫

শিবচর উপজেলা (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরে নদীপথে ডাকাতি করে পালানোর সময় বাধা দেয়ায় ডাকাত দলের হাতবোমা নিক্ষেপ ও গুলিবর্ষণে ৫ জন আহত হয়েছেন।

গতকাল দিবাগত রাতে মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চরগোবিন্দপুর গ্রামের কৃত্তিনাশা নদীতে এ ঘটনা ঘটে। আহতদের গুলিবিদ্ধ অবস্থায় মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন বরগুনা সদর উপজেলার কদমতলা গ্রামের আজিজ মোল্লার ছেলে হেলাল মোল্লা (৪৪), আব্বাস সরদারের ছেলে অনিক সরদার (১৪), কালাম সরদারের ছেলে সালাউদ্দিন সরদার (৩৫), আব্দুর রহমান সরদারের ছেলে দুলাল সরদার (৩৭) ও হানিফ ফরাজীর ছেলে সাইম ফরাজী (১৮)। এরা সবাই বালু কাটা শ্রমিক।

পুলিশ ও এলাকাবাসী জানান, শুক্রবার রাত আনুমানিক সাড়ে ৯টায় শরীয়তপুর থেকে ডাকাতি করে নদীপথে ফিরছিল একদল ডাকাত। এসময় মাদারীপুর সদর থানাধীন খোয়াজপুর ও রাজারহাটের মাঝামাঝি এলে এলাকার লোকজন বাল্কহেডের (বালু কাটা ট্রলার) মাধ্যমে তাদের বাধা দেয়। একপর্যায়ে আটকা পড়ে গেলে ডাকাতরা তাদের নৌকা থেকে এলোপাতাড়ি শটগানের গুলি ছোড়ে এবং হাতবোমা নিক্ষেপ করে। এতে ৫ জন গুলিবিদ্ধ হন। পরে ডাকাতরা শরীয়তপুরের দিকে পালিয়ে যায়।

পরে গুরুতর আহতদের উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। আহতদের শরীরে ২১টি পর্যন্ত রাবার বুলেট লেগেছে।

আহত সাইম ফরাজী জানান, আমরা খবর পেয়ে ডাকাত ধরার জন্য লাঠিসোঁটা নিয়ে প্রস্তুত ছিলাম। বালু কাটা বড় ট্রলারের মধ্যে বসা ছিলাম। রাজারহাট পার হয়ে আসতেই দুই পাশ থেকে ট্রলার দিয়ে ডাকাতদের আটকে ফেলি। এসময় ডাকাতরা গুলি ছুড়লে আমাদের মধ্যে দুইজন গুলিবিদ্ধ হন।

মাদারীপুর সদর থানার এএসআই আব্দুর রাজ্জাক এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ডাকাত দলের ছোড়া রাবার বুলেটের আঘাতে ৫ জন আহত হয়েছেন। তারা মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

মুকসুদপুরে ৫৩ আ.লীগ নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক আইনে মামলা

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির দপ্তর ঘেরাও

টুঙ্গিপাড়ায় পুলিশের গাড়িতে আগুন, মামলার বাদী এসআইকে কোপাল আ.লীগ নেতাকর্মীরা

এসপি জাহাঙ্গীরকে বরখাস্তের প্রক্রিয়া, বিভাগীয় মামলা ঢাকায়

বিএনপি নেতাদের ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর ও অগ্নিসংযোগ করছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে জুলাই স্মৃতিস্তম্ভ ভেঙ্গে ফেলেছে নিষিদ্ধ আ.লীগ

গোপালগঞ্জে হাদি চত্বর ভাঙচুর

ফেনী-গোপালগঞ্জে এসপি রদবদল

হোসেনপুর উপজেলা জামায়াতের আমির হলেন আমিনুল হক

গাজীপুরে শ্রমিক আন্দোলনে ৪৯ কারখানায় ছুটি, ১৩টি বন্ধ ঘোষণা