হোম > সারা দেশ > ঢাকা

আলবেনিয়ায় সিলিন্ডার বিস্ফোরণে কটিয়াদীর যুবকের মৃত্যু

উপজেলা প্রতিনিধি, কটিয়াদী (কিশোরগঞ্জ)

আলবেনিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত ওমর ফারুক (২৬) উপজেলার আচমিতা ইউনিয়নের উখড়াশাল গ্রামের মৃত মো. মালু মিয়ার ছোট ছেলে।

তার বড় ভাই আবু সালেহ বলেন, প্রায় দুই বছর আগে ওমর ফারুক আলবেনিয়ায় পাড়ি জমান। সেখানে তিনি এনসিপি কোম্পানিতে ফ্যাক্টরি ওয়ার্কার ছিলেন। রোববার সকালে রুমে ঘুমিয়ে ছিলেন ওমর ফারুক। এ সময় বাবুর্চি রান্না করছিলেন। হঠাৎ সিলিন্ডার বিস্ফোরণে রুমের অন্যরা দ্রুত বের হলেও ওমর ফারুক পারেননি। তার রুমমেট হাসু মিয়া মোবাইলে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জেডএম

ছাত্রলীগ-যুবলীগের মিছিল থেকে বিএনপি নেতাদের ওপর হামলা

‘আমার দেশ’ সাংবাদিকের বিরুদ্ধে করা চাঁদাবাজির মামলা প্রত্যাহারের ঘোষণা

ধুনটে ট্যালেন্টপুলে বৃত্তি পেল যমজ দুই বোন

গোপালগঞ্জে বিজিবি মোতায়েন

কটিয়াদীতে পচা গরুর গোশত বিক্রি, ব্যবসায়ীকে জরিমানা

ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে একসঙ্গে জন্ম নেওয়া তিন ভাই-বোন

গাজীপু‌রে দুটি বি‌দেশি পিস্তলসহ দুজন‌কে গ্রেপ্তার

পদ্মা সেতুর সুফল থেকে বঞ্চিত শরীয়তপুরবাসী

আদমজী ইপিজেডে গোডাউনের আগুন নিয়ন্ত্রণে

কালিয়াকৈরে প্রাইভেটকারসহ ৫ ডাকাত গ্রেপ্তার