হোম > সারা দেশ > ঢাকা

বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১

উপজেলা প্রতিনিধি, বালিয়াকান্দি (রাজবাড়ী)

রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মোটরসাইকেল দুর্ঘটনায় একজন নিহত ও একজন আহত হয়েছে। রোববার বিকাল ৪ টার সময় জামালপুর বালিয়াকান্দি সড়কে দুর্গাপুর আখ সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।

উপজেলার জামালপুর ইউনিয়নের বাধুলী খালকুলা গ্রামের মৃত ইউছুফ সেখের ছেলে জামালপুর কলেজের প্রভাষক হাসিবুুল ইসলাম বুলবুল (৫২) ও একই কলেজের প্রভাষক জাহাঙ্গীর হোসেন জামালপুর বাজার থেকে বালিয়াকান্দি যাবার পথে আখ সেন্টারের সামনে ভ্যানের সাইড দিতে গেলে পিছন থেকে ইট বোঝায় ট্রলি ধাক্কা দিলে ঘটনাস্থলেই হাসিবুল ইসলাম বুলবুল নিহত হয়।

এসময় জাহাঙ্গীর হোসেন মারাত্মকভাবে আহত হয়। তাকে মধুখালী হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর জনতা ইটের ট্রলিতে আগুন লাগিয়ে দেয়।

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ জামালউদ্দিন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

শরীয়তপুর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক আমার দেশের আল-আমিন

মধুপুর বন থেকে অজ্ঞাত ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার

অচেতন করে বিএনপি নেতার বাড়িতে চুরি, আটক ৫

মির্জাপুরে বজ্রপাতে কৃষি শ্রমিকের মৃত্যু

শরীয়তপুর প্রেসক্লাবের দায়িত্বে আবুল হোসেন ও নুরুল আমীন

একই পরিবারের পাঁচ জনের ইসলাম ধর্ম গ্রহণ, বাড়িছাড়া হয়ে মানবেতর জীবন

বালিয়াকান্দিতে দপ্তর প্রধানদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময়

রায়পুরায় স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু

হত্যাকাণ্ডের ১০ ঘণ্টার মধ্যে আসামি গ্রেপ্তার

বিভেদ করে কোনো লাভ হয় না: বিমানমন্ত্রী