হোম > সারা দেশ > ঢাকা

আড়াইহাজারে টুং টাং শব্দে মুখর কামারপাড়া

উপজেলা প্রতিনিধি, আড়াইহাজার (নারায়ণগঞ্জ)

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কামারপট্টিতে এখন চলছে দিনরাতের টুং টাং শব্দের প্রতিযোগিতা। ছুরি, চাপাতি, বঁটি ও দা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন কামাররা।

উপজেলার গোপালদী বাজারে দেখা গেছে, ৬০ বছর বয়সী কামার আবদুল মান্নানের ছোট একটি দোকানে বসে চাপাতিতে শান দিচ্ছেন। কথা বলার সময় নেই। পাশে দাঁড়িয়ে থাকা এক গ্রাহক বললেন, ভাই, চাপাতিটা একটু আগে করে দেন, সামনে অনেক কাজ।

আবদুল মান্নান জানালেন, বছরের অন্য সময় কাজ কম থাকলেও ঈদের আগে এত চাপ পড়ে যে নিশ্বাস নেওয়ার সময় পাই না। সকাল থেকে রাত ১০টা পর্যন্ত কাজ করছি।

তিনি আরও বলেন, একেকটা ছুরি ২০০-২৫০ টাকা, চাপাতি ৪০০-৫০০ টাকা পর্যন্ত বিক্রি হয়। যারা শান দিতে আসে, সেখানেও আয় হয়। ঈদের এই সময়টাই আমাদের মূল রোজগারের সুযোগ।

কামারপট্টির একদম শেষ মাথায় থাকা তরুণ কামার সোহাগ জানালেন, আমার বাবা-দাদার পেশা ছিল কামারগিরি। এখন তো অনেকে এই পেশা ছাড়ছে, কারণ সারা বছর কাজ কম। কিন্তু আমি এখনো ধরে রেখেছি। এই ঈদের সময়েই যা একটু ভালো আয় হয়, বাকিটা সময় খুব কষ্টে চলতে হয়।

তিনি আরও বললেন, মেশিনে তৈরি যন্ত্রপাতির সঙ্গে টিকে থাকা কঠিন হয়ে পড়েছে। আবার কাঁচামালের দামও বেড়েছে। লোহা কিনে এনে হাতের কাজ করলে খরচ পড়ে বেশি, লাভ হয় কম।

গোপালদী বাজারের বিভিন্ন দোকানে ঘুরে দেখা গেল, ক্রেতাদের ভিড়। কেউ কিনছেন নতুন দা, কেউ পুরোনো চাপাতি শান দিতে এসেছেন। দোকানিদের মুখে হাসি। ঈদের এই মৌসুমটাই যেন তাদের সারা বছরের প্রাপ্য তুলে দেয়।

পদ্মা সেতুতে নাশকতার মামলায় ডিসি অফিসের কর্মচারীসহ গ্রেপ্তার ৪

গাইবান্ধায় মজলিসের খাবার খেয়ে অসুস্থ ৫০০

পূবাইলে এগারসিন্দুর ট্রেনের ইঞ্জিনে আগুন

কালিয়াকৈরে কবরস্থান থেকে তিন কঙ্কাল চুরি

তৃণমূল নেতাকর্মীরাই দলের প্রাণ: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকু

স্থানীয় সাংবাদিকতায় ইতিহাস-ঐতিহ্য সংরক্ষণের প্রশংসা শহিদুল ইসলামের

দুর্ঘটনার কবলে এমপির গাড়িবহর, বিএনপি নেতার মৃত্যু

বিএনপির দুই নেতার নির্দেশে সড়কে চাঁদাবাজি

নুহাশপল্লীতে শ্রদ্ধা-ভালোবাসায় হুমায়ূন আহমেদকে স্মরণ

ফেরির পেছনে বাল্কহেডের ধাক্কা, প্রাণ গেল শিশুর