হোম > সারা দেশ > ঢাকা

ভোটে নয়, ইসলামের বিজয় অনেক আগেই হয়েছে: এনায়েতুল্লাহ আব্বাসী

উপজেলা প্রতিনিধি, মধুখালী (ফরিদপুর)

ফরিদপুরে মধুখালী উপজেলায় দোয়া মাহফিলে মুফতি ড. সাইয়্যেদ মুহাম্মদ এনায়েতুল্লাহ আব্বাস ওয়া সিদ্দিকী বলেছেন, ইসলামের বিজয় ভোটের মাধ্যমে নয় অনেক আগেই ইসলামের বিজয় হয়েছে। দলের চেয়ে দেশ বড়, নিজের জানের চেয়ে ঈমান বড়।

সোমবার বিকেলে উপজেলার গোয়ালপাড়া সাঈদিয়া খানকা শরীফে সাঈদিয়া বসিরউদ্দীন নুরানী মাদ্রাসা আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

প্রধান অতিথি তার বক্তব্যে মিলাদ কিয়াম, আহলে সুন্নাহ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। তিনি বলেন, সুন্নাতকে বাদ দিয়ে আল্লাহর নির্দেশ পালন করা সম্ভব নয়। আল্লার নির্দেশ পালন করতে হলে অবশ্যই সুন্নত মেনে চলতে হবে। তিনি এ সময় ইসলামের পাঁচ স্তম্ভ নিয়ে আলোচনা।

বাগাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুর রহিম ফকিরের সভাপতিত্বে মাহফিলে উপস্থিত ছিলেন রাজ্জাক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ম্যানেজিং ডিরেক্টর আবুল বাসার খান, দারিয়াপুর পীর সাহেবজাদা হযরত মাওলানা আবু তালহা, হাফেজ মো. মাসুম বিল্লাহ, হাফেজ মোহাম্মদ আলম হোসেন, হাফেজ মোহাম্মদ জাহিদ বিন আজিজসহ স্থানীয় আলেম-ওলামা, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ওয়াজ ও দোয়া মাহফিলে কয়েক হাজার মুসলিম ধর্মপ্রাণ মানুষ অংশগ্রহণ করেন।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল