হোম > সারা দেশ > ঢাকা

আমরা তালেবান বা জঙ্গি বাংলাদেশের জন্য যুদ্ধ করিনি: আহমেদ আযম খান

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

বিএনপি ভাইস চেয়ারম্যান ও টাঙ্গাইল-৮ (বাসাইল-সখিপুর) আসনের বিএনপি মনোনীত প্রার্থী এড.আহমেদ আযম খান বলেছেন, আমরা কোনো তালেবান বাংলাদেশের জন্যও যুদ্ধ করিনি, জঙ্গি বাংলাদেশের জন্যও যুদ্ধ করিনি। আমরা মুক্তিযুদ্ধ করেছি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ করেছে একটা উদার গণতান্ত্রিক বাংদেশের জন্য।

তিনি আরও বলেন, “একটি গণতান্ত্রিক দেশে একটিমাত্র রাজনৈতিক দল থাকবে তা তো নয়, অনেক রাজনৈতিক দল থাকবে। তাই কোনো রাজনৈতিক দল করা তো অপরাধ না। যদি কেউ প্রকৃতপক্ষে অপরাধ করে তবে তাকে ধরুন; কিন্তু তাই বলে ঢালাওভাবে রাজনৈতিক নেতাদের ধরা যাবে না। কাউকে হয়রানি করা যাবে না। সামনে নির্বাচন যদি সুষ্ঠু করতে চান, তবে পরিবেশ শান্ত রাখতে হবে। কোনো সাধারণ মানুষ বা রাজনৈতিক নেতা যদি বিশেষ কোনো অপরাধ না করেন, তবে তাকে গ্রেপ্তার করা যাবে না।”

‎সোমবার সন্ধ্যায় সখিপুর পৌর শহরের ১ নং ওয়ার্ডে বেগম খালেদা জিয়ার মাগফেরাত কামনায় বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক কাউন্সিলর আ. গনির সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মো. নাসির উদ্দিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মীর আবুল হাসেম আজাদ, যুবদলের সদস্য সচিব নাসির উদ্দিন প্রমুখ।

কালকিনিতে টায়ার জ্বালিয়ে মহাসড়ক অবরোধ

টাঙ্গাইলে আত্মীয়ের বাড়িতে যাওয়ার পথে বজ্রপাতে বাবা-মেয়ের মৃত্যু

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু