হোম > সারা দেশ > ঢাকা

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ১২ জনের পরিচয় সনাক্ত

স্ত্রীর সাথে জীবনের প্রথম ঈদ হলোনা সাগরের

জেলা প্রতিনিধি, টাঙ্গাইল

ঈদ উপলক্ষে স্ত্রীর জন্য সাধ্যমত পছন্দের কেনাকাটাও করেছিল। নতুন পোশাক পেয়ে খুশি হবেন স্ত্রী। জীবনের প্রথম ঈদ স্ত্রীর সাথে করা হলোনা সাগরের। সোমবার ভোরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারায় সাগর । হাসপাতাল চত্বরে এমন বর্ণনা তুলে ধরেন চাচাত বোন মনিনা আক্তার।

পোশাক শ্রমিক মনিনা আক্তার খবর পেয়ে সাভার থেকে ছুটে আসে টাঙ্গাইলে। মনিনা আক্তার জানান, সাগরের মৃত্যুর খবর এখনো স্ত্রীকে জানানো হয়নি। নববিবাহিত সাগরের স্ত্রীর সাথেই এটাই ছিল প্রথম ঈদ।

রোববার দুপুরের দিকে চট্রগ্রাম থেকে রডবোঝাই ওই ট্রাকে উঠেছিলেন তরিকুল ইসলাম। শ্যলক নজরুল ইসলাম ও শ্যালকের ১০ বছরের ছেলে তুহিন। জনপ্রতি ছয়শ’ টাকা করে ভাড়া দেন তারা। যমুনা সেতু পূর্বপ্রান্তে সরাতৈল নামক এলাকায় ট্রাকটি উল্টে গেলে ঘটনাস্থলেই নিহত হন নজরুল ইসলাম। গুরুতর আহত অবস্থায় টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয় ছেলে তুহিনকে। ভাগ্যক্রমে বেঁচে গেছেন তরিকুল ইসলাম।

হাসপাতাল চত্বরে কথা হয় তরিকুলের সাথে। তিনি জানান, সোমবার বিকেলের আগেই বাড়ি পৌছানোর কথা। হাসপাতালে বসে আছি লাশের জন্য।

জানা গেছে, রডবোঝাই ট্রাক উল্টে নিহত হওয়া হতভাগ্যদের বেশিরভাগই নঁওগা জেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। দুর্ঘটনার খবর পেয়ে দুপুরের পর থেকেই আহত ও নিহতের স্বজনরা আসতে থাকেন টাঙ্গাইল জেনারেল হাসপাতালে। স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, নিহতদের অধিকাংশই পেশায় হকার।

হাসপাতালে চিকিৎসাধীন নঁওগা জেলার মান্দা উপজেলার ডেমরা গ্রামের মজিবরের ছেলে বাবু (৩৫) জানান, হঠাৎ করেই ট্রাকটি দুলতে শুরু করে। কিছু বুজে উঠার আগেই উল্টে পড়ে যায়। এ সময় অনেকে ট্রাকের নীচে চাপা পড়ে। একই এলাকার শহিদুলের ছেলে সোমেজ (২১) বলেন, ট্রাকে বোঝাইকরা রডের উপর সবাই ঘুমিয়ে ছিল।

টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার ফৌজিয়া হাবিব জানান, মহাসড়কে কালিহাতীর সরাতৈল নামকস্থানে ট্রাকটি উল্টে ঘটনাস্থলেই ১৫ জন নিহত হন। আহত হন অন্তত নয়জন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়। নিহতদের বাড়ি রাজশাহী,নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ বলে প্রাথমিকভাবে ধারনা করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ভোরের দিকে বিকট শব্দে ঘুম ভাঙ্গে তাদের। দৌড়ে ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় আহতদের চিৎকার। স্থানীয়রা এ সময় আশপাশের বাড়ি থেকে শাবল ও কোদাল এনে রডগুলো সরিয়ে একের পর এক মরদেহ উদ্ধার করেন।

বিকেল সাড়ে চারটায় এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতদের মধ্যে ১২ জনের পরিচয় সনাক্ত করেছে টাঙ্গাইলের পুলিশ। তারা হলেন- নওগাঁর মান্দা উপজেলার সাকিম মিয়ার ছেলে মো. সাগর মিয়া (২০), শহিদুল ইসলামের ছেলে রবিউল ইসলাম (২৫), রাজশাহীর তানুর উপজেলার আলতাফ হোসেনের ছেলে ইসমাইল হোসেন (১৯), চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নজরুল ইসলাম (৬০), মামুন (৪৫), নওগাঁর নেয়ামতপুর উপজেলার সাইদুলের ছেলে সারিকুল (২৫), মান্দা উপজেলার আব্দুর রশিদের ছেলে মো. বারিক (২১), আব্দুর রহিমের ছেলে বাদশা (৩২), নওগাঁর পাকুরিয়া গ্রামের রশিদের ছেলে গিয়াস (২০), রশিদের ছেলে মাইনুল (২৮), রাজেন্দ্রবাটি এলাকার একাব্বর আলীর ছেলে ইয়াকুব (২০) ও সুলতানের ছেলে তারেক (২০)। বাকি ৩ জনের পরিচয় পাওয়া যায়নি।

টাঙ্গাইলের জেলা প্রসাশক শরীফা হক জানান, দুর্ঘটনার পর নঁওগা, চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহী জেলা প্রশাসনের সাথে যোগাযোগ করা হয়। লাশ বাড়িতে পৌঁছানো ছাড়াও আহতদের চিকিৎসায় সর্বোচ্চ সহযোগীতা দেয়া হবে বলে জানান তিনি।

সিংগাইরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ১, আহত ১

সদরপুরে বজ্রপাতে ১ বৃদ্ধ নিহত

গরু কিনে ফেরার পথে গরুসহ ট্রাকচালক-দালাল উধাও

মুুন্সীগঞ্জে বজ্রপাতে জাহাজ শ্রমিকের মৃত্যু

চন্দ্রায় অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ

মুন্সীগঞ্জে পৃথক ২টি সড়ক দুর্ঘটনায় নিহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

ঈদযাত্রায় প্রাণচাঞ্চল্যে মুখর ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে

আলফাডাঙ্গায় সড়ক দুর্ঘটনায় ব্যবসায়ী নিহত

গোপালগঞ্জে বাস-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ১, আহত ১৫