হোম > সারা দেশ > ঢাকা

মহাসড়কে গাছ ফেলে অবরোধ, গ্রেপ্তার আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি, মাদারীপুর

শেখ হাসিনার মামলার রায় ঘোষণাকে কেন্দ্র করে মহাসড়কে গাছ ফেলে অবরোধ করার ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ১০টার দি‌কে সন্ত্রাস দমন আইনে মামলাটি করেন মাদারীপুরে কালকিনি থানার এসআই আবু তালেব। মামলায় আসামি করা হয়েছে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, কালকিনি পৌরসভার সাবেক মেয়র এনায়েত হোসেন হাওলাদারসহ ৫০ জনকে।

এ মামলায় রাতেই এজাহারনামীয় কালকিনি পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মহিউদ্দিন হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার নিজ বাড়ি কালকিনি উপজেলার পশ্চিত মিনাজদী থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, রোববার ভোরে দলীয় নেতাকর্মী নিয়ে ঢাকা-বরিশাল মহাসড়কের গোপালপুরে জড়ো হন মীর গোলাম ফারুক। পরে সড়কের বিভিন্ন স্থানে গাছ ফেলে ও টায়ার জ্বালিয়ে অবরোধ করেন তারা। এ সময় শেখ হাসিনার মামলার রায় ঘোষণা করা হলে দক্ষিণাঞ্চল অচল করে দেওয়ার ঘোষণা দেন নেতাকর্মীরা। এতে ঢাকা-বরিশাল মহাসড়কের যান চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রী ও চালকরা। পরে উপজেলা বিএনপি-জামায়াতের নেতাকর্মী, ফায়ার সার্ভিস ও হাইওয়ে থানা পুলিশ সড়ক থেকে প্রায় চার ঘণ্টা বন্ধের পরে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।

এ ব্যাপারে কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সোহেল রানা বলেন, গোপালপুর ব্রিজের উপর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা ককটেল বিস্ফোরণ ঘটায়। এ সময় তারা এলাকায় ত্রাস সৃষ্টি করে সরকারবিরোধী বিভিন্ন শ্লোগান দেয়। সেই সাথে বেশ কিছু সময় যানচলাচল বন্ধ হয়ে যায়। এ ঘটনায় মামলা হয়ে এহাজারনামীয় এক আওয়ামী লীগের নেতাকে গ্রেপ্তার করা হয়। এছাড়া বাকি আসামিদেরও চেষ্টা অব্যাহত রয়েছে। তাদেরও গ্রেপ্তার করা হবে।

নরসিংদীতে পুকুরে গোসলে নেমে একই পরিবারের ৩ শিশুর মৃত্যু

মুকসুদপুরে খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

মুন্সীগঞ্জে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ

মানিকগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বৃক্ষরোপণ

দুর্নীতি করলে বদলি নয়, চাকরিই থাকবে না: স্বাস্থ্যমন্ত্রী

বন্দরে নিখোঁজের ৬ দিন পর অটোরিকশা চালকের লাশ উদ্ধার

ইনজেকশন দেওয়ার পর শিশুর মৃত্যু, পলাতক হাসপাতাল মালিক

কটিয়াদীতে মাদক-জুয়ার বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

সাভারে সাবেক ছাত্রদল নেতার বাড়িতে হামলা, আহত ৫

পদ্মা সেতু চালু, এক্সপ্রেসওয়েতে গতি, তবুও উন্নয়নের অপেক্ষায় দক্ষিণাঞ্চল