হোম > সারা দেশ > ঢাকা

দৌলতপুরে ১৫০ পিস ইয়াবাসহ ২ মাদক কারবারি গ্রেপ্তার

দৌলতপুর প্রতিনিধি, মানিকগঞ্জ

মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা সদরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এক বিশেষ অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি) ইনচার্জ মুহাম্মদ রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃত মাদক কারবারিরা হলেন সজিব হোসেন (২০)। সজিব দৌলতপুর (হাজীপাড়া) এলাকার মিন্টু মিয়ার ছেলে। অপরজন ওবায়দুল কাদের (৩০)। কাদের টাঙ্গাইলের নাগরপুর থানার বাগকাটারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশের ইব্রাহিমের ছেলে।

বুধবার (২৭ আগস্ট) রাতে মানিকগঞ্জের দৌলতপুর সরকারি মতিলাল ডিগ্রি কলেজের গেট সংলগ্ন শ্রীনারায়ণ চৌধুরী ফার্নিচারের দোকানের উত্তর পাশের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, মানিকগঞ্জ জেলার পুলিশ সুপার মোছা. ইয়াছমিন খাতুনের দিকনির্দেশনায় জেলা গোয়েন্দা শাখা, মানিকগঞ্জ ইনচার্জ, পুলিশ পরিদর্শক (নি.) মুহাম্মদ রফিকুল ইসলামের তত্ত্বাবধানে ডিবির একটি দল অভিযান পরিচালনা করে।

অভিযানকালে মাদক কারবারি সজিব হোসেনের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও ওবায়দুল কাদেরের কাছ থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। পরে তাদের গ্রেপ্তার করা হয়। আসামীদ্বয় পেশাদার মাদক চক্রের সক্রিয় সদস্য বলে জানা গেছে।

কটিয়াদীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বউ-শাশুড়ির নিহত

মোটরসাইকেল সংঘর্ষে দুই স্কুল ছাত্র নিহত

মুকসুদপুরে বজ্রপাতে কৃষক নিহত

মায়ের জানাজায় এসে ছেলের মৃত্যু, এলাকায় শোক

মালয়েশিয়ায় হৃদরোগে কটিয়াদীর যুবকের মৃত্যু

কটিয়াদীতে জামায়াতের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি

প্রশাসনের নাম ভাঙিয়ে চাঁদা দাবি, বিএনপি নেতা গ্রেপ্তার

কাপাসিয়ায় সড়ক দুর্ঘটনায় এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে তিন সন্তানের জনক আটক

চরাঞ্চলের সংঘাত রাজনৈতিক নয়, বংশগত ও সামাজিক