হোম > সারা দেশ > ঢাকা

রূপগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

উপজেলা প্রতিনিধি, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ)

ছবি: সংগৃহীত

রূপগঞ্জে ব্যাটারিচা‌লিত অটোরিকশা ও মাইক্রোবাসের মু‌খোমু‌খি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে।

সোমবার রা‌তে উপ‌জেলার তারা‌ব এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। নিহতরা হলেন তারা‌ব সুলতানবাগ এলাকার মরহুম আবুল হাসান আসিফের ছেলে শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও অটোরিকশাচালক অজ্ঞাত (৩৫)।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার রা‌তে তারা‌ব বিশ্বরোড এলাকা থ‌েকে অটোরিকশাযোগে তারা‌বর সুলতানবাগ এলাকার বা‌ড়‌িতে ফির‌ছ‌িলেন শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও তার বন্ধু সায়মন (২৯), তা‌মিম সরকার (২৯)। তাদের অটোরিকশা তারাব বিশ্বরোড এলাকায় সাইফেং ফ্যাক্টরির সাম‌নে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক‌টি হাই‌য়েস মাইক্রোবাস মুখোমুখি ধাক্কা দেয়। এতে অটোরিকশাটি দুম‌ড়েমুচ‌ড়ে যায়।

এ সময় ঘটনাস্থলেই নিহত হয় অটোচালক অজ্ঞাত (৩৫) এবং আহত হয় অটোর যাত্রী শাহ‌রিয়ার হাসান আকাশ (২৯) ও তার বন্ধু সায়মন (২৯), তা‌মিম সরকার (২৯)। এর মধ্যে শাহ‌রিয়ায় হাসান আকাশ ও তার বন্ধু তা‌মিম সরকারকে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার ক‌রে ঢাকা ম‌েড‌িকেল কলেজ হাসপাতা‌লে ন‌িয়ে যায়। পরে সেখানে ডাক্তাররা শাহ‌রিয়ার হাসান আকাশকে মৃত ঘোষণা করেন।

রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লিয়াকত আলী ব‌লেন, দুর্ঘটনার পর চালক মাইক্রোবাস ন‌িয়ে পা‌ল‌িয়ে যাওয়ায় তা‌কে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর

বন্ধ জুট মিলগুলো চালু করতে কাজ করছে সরকার: পাট প্রতিমন্ত্রী

দৌলতদিয়ায় গভীর রাতে অভিযান, ১০ জনের কারাদণ্ড

সংরক্ষিত আসনে এমপি মনোনীত হেলেন জেরিন খান