হোম > সারা দেশ > ঢাকা

এই দেশে আর বাঁচতে চান না, কেন বললেন কাদের সিদ্দিকী

উপজেলা প্রতিনিধি, সখীপুর (টাঙ্গাইল)

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, 'যে দেশের জন্য জীবন ঝরিয়েছি, সে দেশে আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের মাথায় প্রস্রাব করেছে; এরপর আমি আর বাঁচতে চাই না। আপনারা প্রার্থনা করুন, আমার পিতার পায়ের নিচে যেন আমার কবরের জায়গা হয়।'

রোববার বিকেলে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরোত্তম তার স্ত্রী নাসরিন সিদ্দিকীর জানাযা নামাজে আগে এসব কথা বলেন।

কালিহাতি উপজেলার ছাতিহাটি গ্রামে খেলার মাঠে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে নাসরিন সিদ্দিকীর লাশ দাফন করা হয়।

এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক মন্ত্রী ও কাদের সিদ্দিকীর বড় ভাই আব্দুল লতিফ সিদ্দিকী, সাবেক মন্ত্রী আবুল হাসান চৌধুরী (কায়সার), সাবেক উপজেলা চেয়ারম্যান আজাদ সিদ্দিকী, কাদের সিদ্দিকীর ছেলে দ্বীপ সিদ্দিকী প্রমুখ।

এমএস

খোলা বাজারে জ্বালানি তেল বিক্রি, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

হরিজন সম্প্রদায়ের মা হারা কনের বিয়েতে গাজীপুরের ডিসি

দরপত্র জমা নিয়ে বিএনপি-এনসিপি সংঘর্ষে রণক্ষেত্র

গোপালগঞ্জে তিন অবৈধ ইট ভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

বারবার নোটিশেও বন্ধ হয়নি ভাটা, জরিমানার সঙ্গে চিমনি ভাঙল প্রশাসন

নিখোঁজ ছেলের অপেক্ষায় প্রহর গুনছেন মা

বকেয়া বেতনের দাবিতে কারখানা ভাঙচুর, শ্রমিক-পুলিশের সংঘর্ষ

হাতকড়া পরা আ.লীগ নেতাকে ছিনিয়ে নিলেন কর্মীরা

ঝুট ব্যবসার নিয়ন্ত্রণে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ককটেল বিস্ফোরণ

পরীক্ষাকেন্দ্রে দায়িত্বে অবহেলা না করতে কঠোর নির্দেশনা শিক্ষামন্ত্রীর