হোম > সারা দেশ > ঢাকা

নিখোঁজের তিনদিন পর মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার

জেলা প্রতিনিধি, নরসিংদী

নরসিংদীর পলাশে নিখোঁজের তিনদিন পর ইব্রাহিম খান (২৭ ) নামে এক মাইক্রোবাস চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে পাঁচদোনা–ঘোড়াশাল সড়কের ভাগদী এলাকায় একটি কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম খান পাঁচদোনার নেহাব গ্রামের শহিদ খানের ছেলে।

পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, গত তিনদিন আগে রাতে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় ইব্রাহিম। পরে তার কোন খোঁজখবর না পেয়ে পরিবারের সদস্যরা পলাশ থানায় একটি সাধারণ ডাইরি করেন। বৃহস্পতিবার দুপুরে ঘোড়াশালের ভাগদী সড়ক দিয়ে যাওয়ার পথে পচাদুর্গন্ধ পেয়ে সন্দেহবশত আশেপাশে খোঁজাখুঁজি করে পথচারী। পরে একপর্যায়ে সড়কের পাশের একটি কালভার্টের নিচে ইব্রাহিমের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়া হয়। খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।

ঘোড়াশাল পুলিশ ফাঁড়ি ইনচার্জ মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধারণা করা হচ্ছে ঘাতকরা হত্যার পর গুম করার উদ্দেশে লাশটি কালভার্টের নিচে ফেলে যায়। হত্যার রহস্য উদঘাটনসহ জড়িতদের গ্রেপ্তারে কাজ করছে পুলিশ।

স্কুল-কলেজে মোবাইল ফোন নিষিদ্ধ করল প্রশাসন

বিএনপি কর্মীর হাত-পা কাটা লাশ উদ্ধার

মাওনা চৌরাস্তায় জলাবদ্ধতা ও দুর্গন্ধে জনদুর্ভোগ

রোগের যন্ত্রণা, ক্ষুধার কষ্টে অসহনীয় জীবন

রাজনগরে আশুরার জারিগান ও লাঠিখেলা বিলুপ্তপ্রায়

জমি নিয়ে বিরোধ, চাচাতো ভাইয়ের ঘুষিতে প্রাণ গেল আরেক ভাইয়ের

বিশেষ অভিযানে যাওয়ার পথে দুর্ঘটনা, ৮ ডিবি পুলিশ সদস্য আহত

শিক্ষিকাকে প্রকাশ্যে মারধর, গ্রাম্য শালিসে ক্ষমা ও টিসির মাধ্যমে নিষ্পত্তি

কিশোরীকে অপহরণের পর ধর্ষণ, যুবকের ১৪ বছরের কারাদণ্ড

মাইক্রোবাসে ভরে গুমের চেষ্টা, চালক আটক